somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী হিন্দু vs ভারতীয় মুসলিম

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. ব্লগ, ফেসবুক আসার আগে থেকেই বাংলাদেশের প্রগতিশীল গোষ্ঠী নামের এক প্রকার রেসিস্ট বাংলাদেশের মানুষের মধ্যে এমন একটা ধারণা দেয়ার চেষ্টা করেছে যে, বাংলাদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে। কষ্ট মানে যেন তেন না। বলতে গেলে আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন টাইপ কষ্টে আছে সংখ্যালঘুরা! এই সংখ্যালঘুদের মধ্যে আবার বেশীরভাগ হিন্দু! আমাদের প্রগতিশীল (মুসলমান) দের দাবী বাংলাদেশীদের(অবধারিতভাবেই মুসলিম) অত্যাচারে নাকি হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। কমছে তো কমছেই। এর দায়ভার বাংলাদেশের মুসলমানদের না মুসলমান সরকারের তা তারা স্পষ্ট করে কখনোই বলেন না। ব্লগ, ফেসবুকেও মাঝে মাঝে মাতম উঠে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা খুব খুব খুব ঝামেলায় আছে...

২. আমি এ যাবৎ বিহার, কেরালা, উত্তর প্রদেশ, মাদ্রাজ, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই, রাজস্থান, ঝাড়খন্ড, জামশেদপুরের মুসলমান কলিগদের সাথে পরিচয়ের কিছুদিন পরই জিজ্ঞেস করেছিলাম, তোমাদের(মুসলমান) কেমন অবস্থা ভারতে? প্রায় সবাই বলেছিল, কোন সমস্যা নেই। সব স্বাভাবিক। গরু নিয়ে ২/১ টা ঝামেলা হয়, আর বড় কিছু না। নামাজ, রোজাতেও ঝামেলা নেই। সবাই মিলে মিশেই আছি। তোমরা যা শুন বা দেখ তার বেশীরভাগ স্থানীয় রাজনীতি আর মিডিয়ার বাড়াবাড়ি।

৩. আমি বিশ্বাস করি, ব্লগের বাংলাদেশী নন-মুসলিম(সংখ্যালঘু শব্দটাই খারাপ) যারা আছেন তারা ২/১ টা গ্রামের ঘটনা ছাড়া বলতে পারবেন না তারা বাংলাদেশে অনেক কষ্টে আছেন। কোন ব্লগার বলতে পারবেন না অমুসলিম হওয়ার কারণে স্কুল, কলেজ, চাকুরিতে বাংলাদেশ সরকার কর্তৃক কোন বঞ্চনার শিকার হয়েছেন তারা। আমাদের পাশের বাসায় ছিল বড়ুয়া পরিবার। আমার নানার বাড়ির পাশেই ছিল ধোপা বাড়ি। আমার স্কুল, কলেজ, কর্ম জীবনের অনেক হিন্দু বন্ধু ছিল এবং আছে। আমি বড়ুয়া বন্ধুর সাথে এক প্লেটে সৌদি খেপসা খেয়েছি, হিন্দু কলিগের সাথে এক রুমে থেকেছি। আমি হিন্দু ব্যবসায়ীর সাথে এক সাথে শেয়ার করে(টাকা এবং তরকারির প্লেট) লাঞ্চ করেছি অনেকদিন। কই তারা তো দিব্যি বাংলাদেশে জীবনযাপন করছে?

৪. তাহলে কেন এত মাতম? কেন বাইরের দেশে প্রচার করা যে, আমাদের দেশে সংখ্যালঘু(বিশেষ করে হিন্দু)রা কষ্টে আছে? যদিও বি এন পি হিন্দুদের কষ্টে রাখে তার ভিত্তি নেই তবুও গত ৯ বছর ধরে হিন্দুদের প্রতি সহানুভূতিশীল বলে বাজার পাওয়া আওয়ামী লীগ ক্ষমতায়। সেই আওয়ামী লীগও পারছে না এই অপপ্রচার বন্ধ করতে। আওয়ামী লীগের জন্য করুণা হয়। তাদের আমলেও সংখ্যালঘুরা খারাপ আছে বলে ট্যাগ খেতে হচ্ছে তাদের...

৫. তাই মাতম বন্ধ করুন। নিজ দেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন। দেশে আইন আছে। আমরা সবাই ভালো না। আমাদের কেউ কেউ কোন কোন অজুহাতে মুসলিম কিংবা অমুসলিমদের(অথবা নাস্তিক) হত্যা করবে, বাড়ি জ্বালাবে আবার ধরা খাবে, মারাও যাবে। এগুলো বিশ্বের সব দেশেই আছে। এসব চলমান প্রক্রিয়া। মাতম করে, নিজের দেশের বদনাম করে, নিজের দেশী ভাইদের বা সরকারের বিরাগভাজন হওয়ার কী দরকার?
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×