somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের সৌন্দর্য্য - ২ (লাইবেরিয়ার সেরা ফুটবলার প্রেসিডেন্ট, আর আমাদের সেরা ফুটবলার জেলে)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১. আগেই বলেছি, গণতন্ত্রের সৌন্দর্যই হলো সংখ্যাগরিষ্ঠ জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় বসবে। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও তাকে সরকার গঠন করতে দেয়া হয়নি যার ফলে দেশই ভাগ হয়ে যায়। যদিও তাঁর কন্যা সেই গণতন্ত্রকে অস্বীকার করে যাচ্ছে প্রতিনিয়ত। সংখ্যাগরিষ্ঠ জনগণ যে পদ্ধতিতে নির্বাচন চায় সে পদ্ধতি বাতিল করে দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ জনগণ বিএনপি-কে চাইলেও তিনি নানা ব্যবস্থা করছেন তাদের নির্বাচনে না আনার জন্য, নেতা কর্মীদের মামলা দিয়ে জেলে রাখছেন ইত্যাদি...

২. লাইবেরিয়ার সেরা ফুটবলার জর্জ উইয়াহ লাইবেরিয়ার প্রেসিডেন্ট হয়েছেন। বিশ্বের যে কোন দেশেই রাজনীতির বাইরে থেকে যে কেউ এসে স্বাভাবিক রাজনীতি করতে পারে। কিন্তু আমাদের দেশে অন্য পেশা থেকে রাজনীতিতে এলেই তাকে অনেক ট্যাগ খেতে হয়। এমনকি তার পেশাতেও সে কোণঠাসা হয়ে পড়ে যদি তার বিপক্ষ দল ক্ষমতায় থাকে। আমাদের দেশে সাহস করে যে কয়েকজন টিভি ব্যক্তিত্ব, গায়ক রাজনীতি করেছেন তারা যদি বিপক্ষ দলের হয়ে থাকে তাহলে তাদের কালো তালিকাভূক্ত করা হয়। তাদের আর টিভিতে দেখা যায় না সেই আমলে। দুই দলই এটা করে থাকে...

৩. আমাদের দেশে রাজনীতির বাইরে থেকে এসে সক্রিয় রাজনীতি করেন - এমন সংখ্যা খুবই নগন্য। কবরী সরাসরি ভোটে জিতেছেন। মমতাজ সংরক্ষিত আসনে। এছাড়া আর সবাই শুধুমাত্র সমর্থক বা দলে কোন দায়িত্বে নাম হিসাবে থাকেন। এতেই সরকারী দলের অনেক মাথা ব্যথা হয়ে যায়। সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল (যিনি একবার এশিয়ার ফুটবলার অব দ্য মান্থ হয়েছিলেন সম্ভবত) বিএনপি'র কী একটা পদে আছেন। তিনি খালেদা জিয়ার সমাবেশ থেকে ফেরার পথে গ্রেফতার হয়েছেন। তিনি এমন কী বড় মাপের নেতা হয়ে গেলেন যে তাকে রিমান্ডে নিতে হবে। তিনি কি কোন আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন? তিনি কি কোন আসনে আওয়ামীলীগের টেন্ডার হাতিয়ে নিচ্ছিলেন? কেন তুচ্ছ কারণে বিরোধী দলের নেতাদের এভাবে হয়রানি করা? রাজনীতির বাইরে থেকে কেউ এসে কি মূলধারার রাজনীতি করতে পারবে না? রাজনীতি কি শুধুই দলীয় ক্যাডার আর মাস্তানরাই করবে?

গণতন্ত্রের সৌন্দর্য্য...]
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×