somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ বছর টিকবে আশা করিনি, এখন আশা করি ২০ বছর টিকবে...

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





১. ২০১৪ সালে প্রায় ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পর(অবশ্য ১৫০+ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এমনিতেই আর ভোটের দরকার ছিল না। তবুও সাংবিধানিক বাধ্যবাদকতা ও গণতেন্ত্রের ধারা (!) অব্যাহত রাখার জন্য 'তেনারা' নির্বাচনের আয়োজন করেন।

২. এরশাদের ১৯৮৬ সালের নির্বাচনের পর সরকার টিকেছিল ২ বছর। ১৯৮৮ সালের নির্বাচনের পর টিকেছিল ২.৫ বছরের মত। ৮৬-তে আওয়ামী লীগ অংশ নিলেও তখনকার বড় ও জনপ্রিয় দল বিএনপি অংশ নেয়নি। আর ৮৮-তে আওয়ামী লীগ, বিএনপি কেউই অংশ নেয়নি। খালেদার ১৯৯৬ সালের ১৫ ই ফেব্রুয়ারীর নির্বাচনেও বড় কোন দল অংশ নেয়নি। সেই সরকার টিকেছিল মাত্র ২১ দিন। এসব লেখার উদ্দেশ্য হলো সব দলের অংশগ্রহণ না থাকলে সেই সরকার বেশীদিন টিকতে পারে না! ২০১৪ সালের ৫ই জানুয়ারির আগ পর্যন্ত তাই ছিল অঘোষিত নিয়ম।

৩. কিন্তু যেটা এরশাদ পারেননি, যেটা খালেদা পারেননি সেটা করে দেখিয়েছেন শেখ হাসিনা। অনেকের মত আমিও ভাবতে পারিনি তিনি ২ বছর টিকতে পারবেন! কারণ হয়তো বা এই যে, তিনি বলেছিলেন এটা নিয়ম রক্ষার নির্বাচন এবং একাদশ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া সরকারকে হঠানোর জঘন্য অস্ত্র হরতাল, অবরোধ, লগি, বৈঠা, কাস্তে এসব উপাদান তো তখনও শেষ হয়ে যায়নি! এত আন্দোলনে তিনি কীভাবে টিকে থাকবেন!

৪. শেখ হাসিনাকে আমি আজীবন ধন্যবাদ জানাবো তিনি হরতাল, অবরোধ কে জাদুঘরে পাঠিয়েছেন এই জন্য। অনেকে বলতে পারেন, আওয়ামীলীগ বিরোধী দলে গেলে আগের মত হিংস্র ভাবে হরতাল, অবরোধ করবে, জনতার মঞ্চ করবে। আমার সেটা মনে হয় না। কারণ, আন্দোলন দমন এবং বিরোধী দলকে কোণঠাসা করার সব পথ ও শিক্ষা শেখ হাসিনা দেখিয়েছেন গত ৪ বছরে!

৫. যেহেতু, তিনি আর তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিবেন না, যেহেতু, তোফায়েল, হানিফ, ওবায়দুল কাদেররা প্রতিদিন বিএনপিকে দিচ্চ্ছেন 'পারলে ঠেকাও' জাতীয় উস্কানি, যেহেতু, আর্মি পুলিশ শেখ হাসিনার অনুগতই থাকবে(আর্মি না দেয়ারও চিন্তা করছে আওয়ামী লীগ), যেহেতু বিডি ইসিদের তেমন ক্ষমতা নেই, তাই এই সংসদ তো টিকবেই বরং একই ফর্মূলায় আগামী ২০ বছরও আওয়ামী লীগ টিকে থাকবে...
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১
২৪টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×