
১. ব্লগার পাঠকের প্রতিক্রিয়া (নিজাম মন্ডলের অল্টারনেটিভ নিক) কয়েকজন ব্লগারের পোস্টে মন্তব্য করে আর্জি জানালেন ওবায়দুল কাদেরের মন্তব্য(পদ্মা সেতু হবে শেখ হাসিনার নামে) নিয়ে লিখতে। চাঁদগাজী পোস্ট করার আগে গতকাল আমি ড্রাফট করে রেখেছিলাম। তাই এখন প্রসব করছি...
২. পদ্মা সেতু শেখ হাসিনার নামে হলে আমার কোন সমস্যা নেই। এটা যেহেতু উনার আমলে হচ্ছে এবং উনার ত্যাড়ামির(পজিটিভ অর্থে) কারণেই হচ্ছে তাই এটার নামকরণে উনার বা উনার পিতার নাম থাকলে চুলকানির কিছু দেখছি না।
৩. চুলকানি তখনই হবে যখন পুরোনা কারো নামকে হিংসা বশত বদল করা হবে। অথচ ঐ স্থাপনাতে নাম বদলকারী সরকারের কোন কৃতিত্বই ছিল না। তাই আমি ঢাকা স্টেডিয়াম, পিজি হাসপাতাল, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের তেব্র নিন্দা জানাই।
৪. সাথে আরো নিন্দা জানাই, আওয়ামী লীগের আমলে তৈরি করা বঙ্গবন্ধু কনভেনশান সেন্টারের নাম পরিবর্তন করে বিএনপি'র বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রাখা(পরবর্তীতে আওয়ামী লীগ আবারো বদলিয়েছে) এবং বিএনপি আমলে অর্ধেকের বেশী কাজ শেষ করা 'যমুনা বহুমুখী সেতু'র নাম বদলে আওয়ামী লীগের 'বঙ্গবন্ধু সেতু' রাখার।
৫. বিশ্বের অনেক দেশেই রাষ্ট্রপ্রধান দের নামে বিভিন্ন স্থাপনা আছে যেগুলো পরবর্তীতে কেউ বদলায় না। কিন্তু আওয়ামী লীগ '৯৬ সাল থেকে এই কুসংস্কৃতি চালু করেছে। তাই ভবিষ্যতে যদি পদ্মা সেতু অন্য কোন সরকারের হাতে শেষ হয় তখন এই নাম রাখবে কিনা আমি সন্দিহান।
পুনঃশ্চ - বিএনপি যদি ক্ষমতায় এসে শাহজালাল বিমানবন্দরের নাম বদল করে পুরোনো নামে রাখে তাহলে আমি তাদের দোষ দিব না...
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




