somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

the karma...

০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আমি বিদেশ(মধ্যপ্রাচ্যের একটি দেশ) এসে প্রথম চাকুরি পাই একটা সাইবার ক্যাফেতে। ওখানে সবচেয়ে বেশী বিরক্ত করত তুর্কী আর মিশরীয় কাস্টমার রা। বিভিন্ন অজুহাতে তারা ঝগড়া করত। এরা ছিল শর্ট টেম্পার। অনুমতি ছাড়া কম্পিউটার রিস্টার্ট করত, কখনো বিল দিতে চাইত না লাইন সমস্যার কারণে, কখনো হাউকাউ করত হেডফোন ও ক্যামেরা সমস্যার কারণে। আমার ক্যাফে ছিল একটু পুরোনো তাই অনেক কিছু ঠিক ছিল না। তবে প্রাইভেসির কারণে অনেকে এই ক্যাফেতে আসত। আমি নতুন ও ভাষা সমস্যার কারণে ওদের সামলাতে হিমশিম খেতাম। ওদের মানা করলেও বার বার আসত। আমি চাইতাম তুর্কী কাস্টমার যেন না আসে। ওদের দেখলেই আমার ভেতরে আগুন জ্বলত। আমি মনে মনে বলতাম, এরা মরে না কেন?

২. আমার জন্ম চট্টগ্রাম শহরে। ছোটবেলা থেকেই রাজধানী ঢাকা নিয়ে আমার ও আমার ভাই বোনদের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল। পত্রিকা, টিভি থেকে যা জানতাম তা হল -
* একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়...
* যানজটের শহর...
* পানি, বিদ্যুতের চরম সমস্যা...
* ছিনতাই/খুন নিত্যদিনের ঘটনা...
* ঢাকার মানুষ যান্ত্রিক। পাশের বাসার খবর রাখে না...
ইত্যাদি যার থেকে শত গুণে ভাল হল প্রিয় চট্টগ্রাম।

৩. বিদেশ যাওয়ার কিছুদিনের মধ্যেই আমার মধ্যে হোম সিকনেস পেয়ে বসে(হোম সিকনেস নিয়েই ২ দফায় ১০ বছর হয়ে গেল)। যারা বছরের পর বছর পরিবার (বিশেষ করে স্ত্রী, সন্তান) ছেড়ে থাকে তাদের আমি সমালোচনা করতাম। তাদের বলতাম এই জীবনের কোন মানে হয় না। ২ বছরে ২ মাস ছুটির চাইতে বিয়ে না করাই ভাল ইত্যাদি। তখনই আমি মনে মনে শপথ নিলাম, বিয়ের পর বিদেশ যাব না। তাই বিদেশ থেকে পিক টাইমে চলে এলাম দেশে। দেশে আসার প্রায় সাড়ে ৩ বছর পর বিয়ে করলাম। যাক, শপথ রক্ষা হল বউ রেখে বিদেশ যেতে হল না...

এবং the karma

=> বিয়ের আড়াই বছরের মাথায় হঠাৎ বেকার হয়ে ৭/৮ মাস চাকুরি না পেয়ে আবার বিদেশ গমন। অবধারিত ভাবে বউ, বাচ্চা রেখে বিদেশ করতে হচ্ছে...
=> আমাদের ৩ ভাই বোনের বিয়ে হয়েছে ঢাকাতে। সবার বাসা এখন ঢাকাতে। বোনের স্বামী এবং আমার ভাই ঢাকাতে চাকুরি করছে। মাও ঢাকাতে থাকেন। চট্টগ্রামে বাবার কবর ছাড়া আর কিছুই নেই। চাকুরি ছাড়া আর যাওয়ার সম্ভাবনাও নেই...
=> আমার বর্তমান কোম্পানীর মালিক তুর্কিশ। এখানকার বড় বড় পোস্টে তুর্কীরা। অনিচ্ছা সত্ত্বেও আমাকে খেতে হয় তুর্কীশ খাবার। আর তুর্কীশ বস দের দিন রাত স্যার স্যার করতে হয়...
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×