somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসল মুক্তিযোদ্ধার মা 'শহীদ জননী' রাষ্ট্রদ্রোহ মামলা নিয়ে মারা গিয়েছেন, কিছু ভূয়া মুক্তিযোদ্ধার সন্তানেরা জেলে গেলে কিছুই করার থাকবে না...

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




১. লেখিকা ও শিক্ষাবিদ জাহানারা ইমামের তরুণ সন্তান রুমী ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। তাই তিনি 'শহীদ জননী' উপাধি পান। উনার মত আরো অনেক শহীদ জননীকে শ্রদ্ধা জানাই। '৯০-এর দশকে গোলাম আজম যখন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়ে যান তখন জাহানারা ইমাম সহ আরো অনেকে মিলে প্রতিষ্ঠা করেন, 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি'। সেই কমিটি গণ আদালত স্থাপন করে। সেই আদালতে গোলাম আজমের ফাঁসির রায় হয়...

২. অন্যদিকে গোলাম আজমের বিরুদ্ধে নাগরিকত্ব মামলাও ঠুকে দেওয়া হয়। অভিযোগ করা হয়, তিনি পাকিস্তানের নাগরিক। যাই হোক, আইনী লড়াইয়ে গোলাম আজম জিতে যান। সেই মামলার বিচারক ছিলেন পরবর্তীতে আওয়ামী লীগের সুহৃদ বিচারপতি হাবিবুর রহমান। ওদিকে সরকার 'সংবিধান বিরোধী' গণ আদালত প্রতিষ্ঠার কারণে জাহানারা ইমাম সহ আরো অনেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দেয়। তেনারা জামিন পান। আর এ অবস্থায় 'রাষ্ট্রদ্রোহ মামলা' মাথায় নিয়ে তিনি মৃত্যুবরণ করেন...

৩. দেশের নামী ক্লাব যেমন ঢাকা ক্লাব, চট্টগ্রাম ক্লাব -এর সদস্যপদ অনেকের জন্য একটা সম্পদ। বংশ পরম্পরায় এই সদস্যপদ বিক্রি হয় চড়া দামে। কয়েক বছর আগে আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম 'মুক্তিযোদ্ধা সার্টিফিকেট'-ও একটা সম্পদ। এই সার্টিফিকেটও নাকি হাতবদল হয়, বিক্রি হয়। এছাড়া ভূয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তো আছেই। এগুলো সঠিক যাচাইয়ের ব্যবস্থা না থাকার কারণে যে যেভাবে পারছে ফায়দা নিচ্ছে। ফায়দা নিতে নিতে সেটা সচিব পর্যন্ত গিয়ে ঠেকেছে...

৪. এখন যারা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে আন্দোলন করছে তাদের সবার যদি সার্টিফিকেট যাচাই করা হয় তাহলে পরনের কাপড় থাকবে? বয়স সঠিক প্রমাণ করতে পারবে? ১৪ বছর(!) বয়সকে মুক্তিযোদ্ধার সর্বনিম্ন বয়স ধরেছে সরকার। তাহলে এখন তেনাদের বয়স হবে ৬১ বছর। তাহলে কয়জনের সন্তানদের এখনো সরকারী চাকুরিতে প্রবেশের সময় আছে? এদের সংখ্যা কতই বা হবে...

৫. ব্লগ, ফেসবুকে মুক্তিযোদ্ধার সন্তানেরা অনেকেই বলেছে, তারা লজ্জিত এই কোটা সিস্টেমের কারণে। কয়েকজনের লোভের কারণে, তারা মুক্তিযোদ্ধার সন্তান হয়ে অপমানিত হতে চান না। নাতি-পুতির ভাগতো প্রশ্নই আসে না। তাহলে কারা আন্দোলন করছে? এরা কি আসলেই মুক্তিযোদ্ধার সন্তান নাকি আওয়ামী লীগের ক্যাডার? এরা কি শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগার? এদের পুলিশ এখনো সরাচ্ছেনা কেন? যদি আসল মুক্তিযোদ্ধার সন্তানও হয়ে থাকে, তবুও রাষ্ট্র ও সরকার বিরোধী কাজের জন্য এদেরও প্যাঁদানি দেয়া হোক, জেলে ভরা হোক...
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলা নিয়ে আমার সামান্য কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২৮

গতকালের FIFA বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ফাইনাল খেলায় মেসি অত্যন্ত নিষ্প্রভ ছিলেন। দর্শকদের তাকে মাঠে খুঁজতে হয়েছে, তিনি তার চিরাচরিত স্বভাব অনুযায়ী এ প্রান্ত থেকে ও প্রান্তে, মাঠের সর্বকোণে বল... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

×