somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাকগাইভারগিরি...

১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. বিটিভি'র স্বর্ণযুগে সবচেয়ে জনপ্রিয় ইংরেজি সিরিজ ছিল 'ম্যাকগাইভার'। ছোট বড় সবার কাছেই জনপ্রিয় ছিল। পরবর্তীতে হয়তো বাংলা ডাবিংকৃত 'আলিফ লায়লা'কে সবাই সর্বকালের সেরা সিরিজ বলতে পারে। তবে ছেলেদের কাছে ম্যাকগাইভার ছিল রিয়েল হিরো যে কিনা সাধারণ জিনিসপত্র দিয়ে বুদ্ধি খাটিয়ে বিপদ থেকে উদ্ধার করত সবাইকে। '৯১-এর ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে টিভি টাওয়ার ভেঙে যাওয়াতে অনেক দিন বিটিভি দেখা যায়নি। পরবর্তীতে ম্যাকগাইভারের বাদ পড়া পর্বগুলো পুনঃপ্রচার করা হয়েছিল চট্টগ্রামের দর্শকদের অনুরোধে...

২. ম্যাকগাইভার তার বেশীর ভাগ কাজগুলো করত একটা পকেট নাইফ দিয়ে। আর তার বান্ধবী/মেয়েদের ক্লিপ দিয়ে তালা বা লক খোলার দৃশ্য ছিল নিয়মিত। সম্ভবত ম্যাকগাইভারেই প্রথম দেখানো হয় ক্লিপ দিয়ে কোন তালা খোলা যায় খুব সহজে...

৩. সেবার কোরবানী দেয়া হয়েছিল গ্রামে। কোরবানীর গোশত নিয়ে সন্ধ্যার মধ্যেই ফেনী থেকে চলে আসি চট্টগ্রামে। পরিবারের বাকী সদস্যরা পরদিন আসবে। আমি তখন ভাবলাম একা থাকার চেয়ে হালিশহরে বন্ধুর বাসায় রাত কাটাবো। আড্ডাবাজি চলবে। ওর বাসাতে আমার নিয়মিত যাওয়া আসা ছিল। তখনও মোবাইল আসেনি। তাই ও জানতো না আমি আসব। রেডি হয়ে গেলাম দ্রুত। ঘরের তালা ও চাবি এক রুম থেকে নিয়ে আমি অন্য রুমে যাই আয়নাতে চুল আঁচড়াতে। তারপর তালা নিয়ে রুমের দরজাতে লাগিয়ে দেই। সাধারণতে যে রুমে টাকা ও অলংকার থাকে সেই রুমের দরজা ও মেইন দরজাতে আমরা তালা লাগাই। বন্ধুর বাসাতে যাব সেই খুশীতে আমি ভুলে ড্রেসিং টেবিলের উপর চাবি রেখে বাইরে তালা লাগিয়ে দিয়েছিলাম...

৪. চাবি ঐ রুমে থাকায় আমার পক্ষে আর সম্ভব নয় মেইন দরজায় তালা লাগানো। কারণ, চাবি সব এক সাথে থাকে। তখন গেলাম আপার রুমে। দেখলাম ওয়ারড্রোবের উপর কিছু কালো ক্লিপ। সেগুলো দিয়ে ম্যাকগাইভারের মত কিছুক্ষণ গুতাগুতি করলাম। কিন্তু কাজ হল না! আমি ভাবতাম ক্লিপ দিয়ে গুতাগুতি করলেই বোধহয় তালা খুলে যায়!!...

৫. সেদিন আর বন্ধুর বাসায় যাওয়া হল না। বাসায় বাবা মা আসলে বকা শুনতে হবে। তাই সকালে উঠে তালা চাবি ওয়ালাকে এনে তালা খোলালাম। মিস্ত্রি তালা খুলে চলে যাওয়ার কিছুক্ষণ পরই সবাই বাসায় আসলো। কেউ টের পায়নি বন্ধ তালা খোলা হয়েছিল। আজ পর্যন্ত কেউ জানে না এই ঘটনা...
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩
২৩টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×