somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেদ শুধু পদ্মা সেতু তৈরিতে কেন?

২৫ শে জুন, ২০২২ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আমার এক বন্ধু প্রেম করত। প্রেমের মাঝপথে মেয়ের পরিবার জেনে যাওয়াতে এলাকা ত্যাগ করে গ্রামে চলে যায়। অনেকটা গৃহবন্দী করে রাখে তাদের মেয়েকে। বন্ধু কিছু করতে পারে না, কারণ বন্ধু দেশের এক প্রান্তে, প্রেমিকা অন্য প্রান্তে। অন্য এলাকায় গিয়ে কিছু করার সাহস হয় না। মেয়েও পরিবারের ভয়ে কিছু করতে পারে না...
২. তবে মোবাইলে যোগাযোগ ছিল। মেয়ে বলেছে, তার এলাকায় আসতে পারলে সে ঘর থেকে পালিয়ে যাবে। এখন বন্ধুর প্ল্যানের অপেক্ষা। বন্ধুর যেহেতু ঐ অঞ্চলে কোন পরিচিত নেই। তাই বন্ধু প্রথমে ফেসবুকে ঐ অঞ্চলের ইউজারদের রেন্ডম বন্ধু বানায়। মেসেজ দিতে দিতে ২/১ জনের সাথে ফেসবুক বন্ধুত্ব হয়। তারপর ঐ মেয়ের কথা ও ভাগিয়ে আনার ব্যপারে সহায়তা চাওয়া হয়...
৩. সেই ফেসবুক ফ্রে্ন্ডের সাহায্যে আমার বন্ধু ঐ মেয়েকে তার জেলা থেকে ভাগিয়ে দ্রুত বিয়ে পড়িয়ে বৈধ ভাবে নিজের জেলায় নিয়ে আসে। একটা প্রেমের সফল পরিসমাপ্তি হয়। তা সম্ভব হয়েছে একমাত্র সৎ জেদের কারণে। এর মধ্যে কোন খাদ ছিল না...
৪. পদ্মা সেতুতে যখন বিশ্ব ব্যাংক ঋণ দিতে অস্বীকৃতি জানায়, সেটা আওয়ামী লীগের জন্য একটা প্র্যাস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। তারা ভাল করেই জানত, এটা নিয়ে আজীবন কথা শুনতে হবে। তাই তারা যেভাবেই হোক নিজস্ব অর্থায়নে এটা করার প্রতিজ্ঞা নেয়। তাদের এই চাওয়াতে কোন খাদ ছিল না বলেই মনে হয়। যদিও বড় প্রকল্পে ব্যপক দুর্নীতি হয় এবং সাংঘাতিকদের কারণে এটা নিয়ে অনেক হাইপ তোলা হয়েছে। স্প্যানের নিউজ থেকে শুরু হয়ে সাংঘাতিকদের কাজ আজকে শেষ হয়ে যাচ্ছে...
৫. আমার কথা হচ্ছে, এই জেদ শুধু একটা সেতু তৈরি করতে কেন দেখাতে হবে? এই জেদ তো গণতন্ত্র, সুশাসন, নির্বাচনী ব্যবস্থায়ও দেখানো যেতে পারে। কেন এই জেদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়া যায় না? কেন এই জেদ দিয়ে দুর্নীতি রোধ করা যায় না? কেন এই জেদ দিয়ে ঢাকাকে যানজট মুক্ত করা যায় না?
৬. যদিও বর্তমান ব্যবস্থায় আওয়ামী লীগ আর হারবে না, তবুও আওয়ামী লীগ ও মিডিয়ার কাজ কারবারে মনে হচ্ছে আওয়ামীলীগের অর্জন শুধু একটা পদ্মা সেতু। যদি একটা সেতুই এক সরকারের উন্নয়নের সাইনবোর্ড হত, তাহলে বিএনপি আজীবন জিয়া এয়ারপোর্ট এর কথা বলে ভোট চাইত...

পুনঃশ্চ - আওয়ামী লীগ থেকে শুরু করে ফেসবুক সমর্থক পর্যন্ত সবার একটাই কথা - পদ্মা সেতু নিয়ে নেতিবাচক কিছু বলা মানেই দেশ বিরোধী। আমি আবার নতুন এই 'পদ্মা ফিল্টারে' আটকা পড়লাম না তো?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:০৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×