somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জবাব একটাই - পালাইছে রে পালাইছে...শেখ হাসিনা পালাইছে...

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. কোটা আন্দোলন থেকে যে শেখ হাসিনার মত স্বৈরাচারের পতন হবে তা কেউ ১ দিন আগেও কল্পনা করতে পারেনি। পতনের ২ সপ্তাহ আগে আমি সামু'র ফেসবুক পেজে লিখেছিলাম, শেষ পর্যন্ত কি পচা শামুকে পা কাটবে? হলোও তাই। যে কাজ বিএনপি জামায়াত হেফাজত ১৫ বছরে করতে পারেনি সে কাজ ছাত্রদের একটা ছোট আন্দোলন থেকেই হয়ে গেল। অবশ্যই সাধারণ জনতারও অংশগ্রহণ ছিল...

২. শেখ হাসিনার পতন/পলায়নের পর তেনার সমর্থকদের ঘোর এখনও কাটছে না। যদিও পাপের পরিমাণ এত বেশী ছিল যে, অনেক আওয়ামীলীগারও এখন বাস্তবতা মেনে নিয়েছে এই পরিণতির জন্য। আওয়ামী সমর্থক পত্রিকা চ্যানেলগুলোর রূপ বদলেই তার প্রমাণ পাওয়া যায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের দল ও সমর্থকদের দীর্ঘদিনের জন্য বেকায়দায় ফেলে দিলেন...

৩. অথচ এত বড় বিপর্যয়ের পরও আওয়ামী ফেসবুক বিপ্লবীরা থেমে নেই। প্রতিদিন তেনারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা আবার ফেরত আসবে। তাই কোন দিন হাসিনার পদত্যাগ পত্র, কোন দিন ড. ইউনুসের সুদ, কোন দিন নাহিদের বাবা, কোন দিন আসিফের বান্ধবী, কোন দিন রিজওয়ানার পিতা, কোন দিন আসিফ নজরুলের ৩ বউ, কোন দিন পাহাড়, কোন দিন সংখ্যালঘু, কোন দিন সমন্বয়কদের ঝগড়া, কোন দিন টাকার ভাগ, কোন দিন শিবির কানেকশান ইত্যাদি নিয়ে পোস্ট প্রসব করেই যাচ্ছে...

৪. আচ্ছা, যত কিছুই হোক, যত ষড়যন্ত্র তত্ত্বই তৈরি করা হোক, যত ব্যর্থতাই বের করা হোক না কেন - এসব লিখে কী শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? দেশের মানুষ আর ছাত্ররা তখন আঙ্গুল চুষবে? শেখ হাসিনা ফেরত আসলে যাদের ক্ষতি হবে তারা সেই পরিবেশ(দেশে ফেরার) সৃষ্টি করবে? ড. ইউনুস ফেইল করলে বড়জোর আর্মি ক্ষমতা নিবে - এর চেয়ে তো বেশী কিছু না। তারপরও শেখ হাসিনার আবার এ দেশে আসা শুধু মুশকিলই নয় , না মুমকিন হবে...

৫. মেসি আর রোনালদোর ফ্যানদের মধ্যে অনেক বছর ধরে বিতর্ক হত কে সেরা সেটা নিয়ে। সর্বশেষ মেসি বিশ্বকাপ জেতার পর সেই বিতর্কের অবসান হয়। এখন আর ঐসব আলাপ তেমন বেগ পায় না। যদিও কিছু অন্ধ সমর্থক চেষ্টা করে রোনালদো সেরা সেটা বলতে, কিন্তু মেসি ফ্যানরা একটা ছবি দিয়েই তাদের থামিয়ে দেয়। তা হল, মেসির হাতে বিশ্বকাপ। এখন আওয়ামী ফেসবুক বিপ্লবীরা যাই বলুক না কেন, আমাদের হাসিনার পালানোর ছবিটা দেখিয়ে দিতে হবে আর বলতে হবে পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে...




সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৯
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×