somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাইয়ারা, বড্ড দেরি হয়ে গেছে যে...

২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. ৫ই আগস্টের মত মুহূর্ত কোন দেশে ১৫/২০ বছর পর পর একবার আসে। বাংলাদেশে এর আগে ১৯৯০-এ এরশাদের পদত্যাগের পর, ২০০৭ সালে ১/১১-এর সময় এরকম সুযোগ এসেছিল। সুযোগটা হল, দেশটাকে নতুন করে গড়ে তোলা। কিন্তু ১৯৯০ আর ২০০৭ সালের সুযোগপ্রাপ্তরা ছিলেন আগের জমানার চেতনা ব্যবসায়ী ও স্বাধীন বাংলাদেশের রাজনীতির অগ্রজ বলে দাবিদারেরা। তেনাদের বয়সও তেমন বেশী ছিল না ও খাওয়র লোভও কমেনি তখনও। তাই তেনারা সুযোগ পেয়েই আবার আগের দুর্নীতি, লুটপাট করে দেশ চালিয়েছেন...
২. তবে ২০২৪ সালের ৩৬শে জুলাইয়ের প্রেক্ষাপট ভিন্ন। এবার সুযোগ হাতের কাছে এসেছে একদম তরতাজা তরুণদের হাতে যারা কিনা ’সুযোগ পাওয়ার আগ পর্যন্ত সৎ’ নাগরিক হিসেবে গণ্য। যারা কিনা ’ঘুষ খাওয়ার জন্য বিসিএস, পুলিশ’(সবাই না) না হওয়া যুবক গোষ্ঠীর অন্তর্ভূক্ত। যারা কিনা বৈষম্যহীন সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ ছিল...
৩. তাদের শুরুটাও চমৎকার ছিল। তারা চাইলে ৫ই আগস্টে বিপ্লবী সরকার গঠন করতে পারত (অনেকের মতে সেটাই করা উচিত ছিল)। ড. ইউনুসকে সিলেক্ট করাটাও তাদের সঠিক সিদ্ধান্ত ছিল বলে মনে করি। তাদের সবচেয়ে বড় ভুল ছিল অন্তবর্তী সরকারের মধ্যে উপদেষ্টা যাদের নেয়া হয়েছে সব আগের জমানার লোকদের। ঐ সময় উপদেষ্টাদের মধ্যে ছাত্রদের প্রতিনিধি মাত্র ২ জন ছিল। অথচ যদি ৮/১০ জন ছাত্র সেদিন উপদেষ্টা হত, তাহলে আজকে জুলাই শহীদদের ক্ষতিপুরণ আদায় হত, সংস্কার শেষ হত, নির্বাচনে আবার নতুন করে পুরোনো দুর্নীতিবাজরা আসার সুযোগ পেত না....
৪. কিন্তু না, তেনারা রাজনীতি করবেন। নাহিদ বের হয়ে গেল উপদেষ্টা মন্ডলী থেকে। নতুন দল করল ছাত্ররা। সাথে সাথেই তারা আর আগের আবেগের জায়গায় থাকল না। দল করার আগেই সমন্বয়কদের কেউ কেউ হয়ে গেল চাঁদাবাজ, কোটি টাকার মালিক। দল করার পর তাদের এত ফান্ডিং কিভাবে হচ্ছে তার কোন যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই। তাদের লাইফস্টাইল বদলে যাওয়ার কোন ব্যাখ্যা নেই। জুলাই শহীদদের ক্ষতিপূরণ আদায়ও হয়নি। জুলাই আহতদের জন্য স্থায়ী কোন ব্যবস্থা করা হয়নি। যেসব প্রস্তাব আসছে, সেগুলো নতুন সরকার চালিয়ে নিবে কিনা যথেষ্ট সন্দেহ আছে...
৫. তাদের উচিত ছিল প্রেসার গ্রুপ হিসেবে উপদেষ্টা মন্ডলীতে থাকা। সঠিক সংস্কারগুলো সংবিধানে যুক্ত করা। আজাইরা আলী রিয়াজের শত শত সংস্কার নয়। বিশেষ করে এত গুলো মানুষ যে প্রাণ দিল, তাদের পরিবারগুলোকে এককালীন ক্ষতিপূরণের ব্যবস্থা করা। যেন এটা নিয়ে ভবিষ্যৎে নতুন ব্যবসা না দাঁড়ায়। এসব না করে এখন আগের সিস্টেমে ভোটে দাঁড়িয়ে যাকে তাকে নমিনেশন দিয়ে স্ট্যান্ডবাজি করে গোল্ডফিস মেমোরির জনগণের কাছে কোন পাত্তা পাওয়া যাবে না...
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×