somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিজার্ভ ব্যাংক লুট ; পদত্যাগ কি সমাধান ?

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ব্যাংকের ৮০৮ কোটি টাকা লুটের ঘটনায় গভর্নর আতিউর রহমান গত ১৬ মার্চ পদত্যাগ করেছেন। সারা বাংলাদেশের মানুষ তাঁর এ সাহসী সিদ্ধান্তের জন্য বাহ্ বাহ্ দিয়েছেন। ৮০৮ কোটি টাকা হারানোর দুঃখ সকলে নিমিষেই ভুলে গেছেন। আমরা এমনি আবেগপূর্ণ জাতি, দেশের এত বড় ক্ষতি হয়েগেল অথচ আমরা গভর্নরের পদত্যাগেই খুশি !! কিন্তু পদত্যাগ কি তিনি নিজ ইচ্ছায় করেছেন ?? এটাও আমরা জানিনা অনেকে ।

আতিউর রহমানকে গভর্নর না রাখার ব্যাপারে সরকারের উপর থেকে কথা চলছিল অনেক আগ থেকেই । অর্থমন্ত্রী যখন বলেন গভর্নর পদত্যাগ না করলে তিনি নিজেই মন্ত্রীত্ব ছেড়ে দিবেন, তখন এটা আর কারোরই বুঝতে সমস্যা হওয়ার কথা নয় । গত ১৪ মার্চ বিকেলে গভর্নর দিল্লি থেকে দেশে ফিরে রাতে গোপনে অর্থ মন্ত্রীর বাসায় দেখা করেন । সেখানেই অর্থমন্ত্রী রূঢ় ভাবে গভর্নর কে পদত্যাগ করতে বলেন । আতিউর রহমান প্রধানমন্ত্রীকে পদত্যাগ পত্র প্রদান করলে প্রধানমন্ত্রী মর্মাহত হলেন, কিন্তু পত্রটি গ্রহণ করলেন যা তিনি না করলেও পারতেন।

যাইহোক, এসব বিষয় থেকে স্পস্ট আতিউর রহমান নিজ ইচ্ছায় পদত্যাগ করেন নি । এটা তার সাহসী সিদ্ধান্ত ছিলনা । অনেকটা অঘোষিত গোপন চাপ থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন ।

রাখাল বালক থেকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এটা অনেক বড় অনুপ্রেরণার সত্যি । আর তাই তিনি আমাদের আবেগের একটা বড় জায়গা দখল করে আছেন । আমি তার গুণ নিয়ে সন্দেহ করছি না; নিঃসন্দেহে আতিউর রহমান বাংলাদেশের সম্পদ । কিন্তু কথা হচ্ছে রিজার্ভ ব্যাংকে টাকা চুরি হয়েছে তাতে পদ ত্যাগ করে লাভ কি ? পদত্যাগ পত্র গ্রহণ করা মানে কি তাকে দায় মুক্তি দেয়া নয় ? যদি তিনি অপরাধী হন তা হলে তাকে কেন দায় মুক্তি দেয়া হবে ?? আর যদি অপরাধী না হন তাহলে কেন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে অথবা পদত্যাগ করবে ? পদ তো তিনি ত্যাগ করলেনই ; ৮০৮ কোটি কিন্তু ফেরত আসেনি। এমনকি নতুন যিনি গভর্নর নিয়োগ হবেন, তিনি নিয়োগ হলেও নিশ্চই সাথে সাথে টাকা ফেরত আসবে না !! একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে নির্দিষ্ট সময় অপেক্ষা করতেই হবে।

যে আতিউর রহমান ৭ বছর যাবত বাংলাদেশের অর্থনীতিকে এতদ্রুত এত উপরে নিয়ে এসেছেন, কেন তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে অথবা কেনইবা তিনি পদত্যাগ করছেন ?? নতুন যিনি গভর্নর নিয়োগ পাবেন তার চেয়ে আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের পথঘাট নিশ্চই ভালো চিনবেন । চলমান সমস্যার সমাধানসহ বাংলাদেশ ব্যাংকের ত্রুটিগুলো আতিউর রাহমানই ভালোভাবে চিহ্নিত এবং সমাধান করতে পারতেন । তাহলে পদত্যাগ কেন ?

পদত্যাগ কোন সমাধান নয় ; কেবল চক্ষু ঘোল করা । আতিউর রহমানকে বহালরেখে, চলমান সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে, টাকা ফেরত আনার জন্য আপ্রাণ চেষ্টার সাথে সাথে তদন্ত চলতে থাকলে এবং তদন্ত শেষে দোষীদের শাস্তির নিশ্চয়তা করলেই হয়ে যেত। আতিউর রহমান পদ ত্যাগ করলেন আর নতুন গভর্নর পদ গ্রহণ করবেন, টাকা কিন্তু আগের চেয়ে দ্রুত ফেরত আসবে না। বরঞ্চ আতিউর রাহমানের যে সময় লাগতো এখন তার চেয়ে বেশী ছাড়া কম লাগার কোন সুযোগ নেই । তাহলে লাভ কী হলো ? লাভ যা হবে তা হচ্ছে আতিউর রহমান যাদের চক্ষুশূল ছিল তারা নতুন পছন্দের গভর্নর পাবেন। । আর যা লাভ হবে তা আমি না বড়রা বলবেন............. ....।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×