সু-প্রিয় সুধী, আজ আর কোন পদ্য নয়
নামকি ওয়াস্তে মুসলমানের গদ্য শোধাব।
আমরা চৌদ্দশত একত্রিশ হিজরি পরবর্তী মুসলমান
এরই মধ্যে মূল ইসলাম হয়েছে ক্ষত-বিক্ষত, বিকৃত-খান খান।
শিরকমুক্ত কালেমা এসেছিল যে নবীর হাত ধরে,
যে কালেমার তরে নবীর রক্ত ঝরেছে তায়েফের পরে,
কত শত সাহাবী শহীদ হয়েছে অহুদ,তাবুক, বদরে,
এ কেমন উম্মত আমরা কালেমা ছেড়ে শিরক ধরেছি আকড়েঁ।
বলতে পারেন, সাহাবীদের মাঝে কে ছিল পীর-মুরশীদ কেবলা?
তাবেঈ, তাবে-তাবেঈদের মাঝে কে ছিল শারগেত? কে বাজাত মুরশীদের তবলা?
তবে কি আমরা পীরতন্ত্রের ধূম্রজালে ইসলাম নিয়ে করছি ব্যবসা?
নাকি অন্ধ অনুকরনে কোরআন-হাদীস ছেড়েঁ আকঁড়ে ধরেছি বানোয়াট শত কিস্যা।
যে নবীর প্রচেষ্টায় খানে ক্কাবা থেকে ছুড়েঁ ফেলেছিল ৩৬০টি মূর্তি
বিদায় নিয়েছিল জাহেলিয়াত যুগের যত সব অসামাজিক কীর্তি।
চিরতরে বন্ধ হয়েছিল ব্যক্তি পূজাঁ, মূর্তি পূজাঁ, কবর পূজা,
কেমন উম্মত আমরা গাধাঁশা মাজারে সেজদায় চিৎকারে বলি "দে খাজা"।
চলবে...
(আপনারা চাইলে নতুন কিছু যোগ করতে পারেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


