somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাক দিয়ে রক্ত পড়া সমস্যা ও সমাধান

২০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌদিতে এখন বেশ শীত পড়েছে...এবছর বাংলাদেশেও নাকি প্রচুর শীত পড়েছে...এখানে শীতের তীব্রতা এতো বেশি যে ঘরের মধ্যে হিটার চালিয়ে ঘুমাতে হয়...তীব্র শীত উপেক্ষা করে বাহিরে বাংলাদেশী যে ভাইয়েরা কাজ করে তাদের কষ্টটা অনুভব করতেই ভেতরটা কষ্টে মোচড় দিয়ে উঠে...তা যাই হোক সেদিন আমার এক সাদিক (বন্ধু) এর সাথে গেলাম সাগরে বশি দিয়ে মাছ ধরতে...আবহাওয়া ফরকাষ্ট দেখে গিয়েছিলাম যে তেমন শীত পড়বে না...কিন্তু বিধি বাম বিজ্ঞানকে মিথ্যা প্রমান করে তীব্র ঠান্ডা বাতাসের তোড়ে এক পর্যায়ে মাছ ধরা ইস্তফা দিতে বাধ্য হলাম...যথারিতি বাসায় ফিরে হিটার ফ্যান ছেড়ে লম্বা ঘুম...ঘুম থেকে উঠে ফজরের নামায পড়ার জন্য যেই অজু করতে গেলাম...অমনি খেয়াল করলাম নাক থেকে জমাট বাঁধা রক্ত বেড় হচ্ছে...যাইহোক তেমন পাত্তা না দিয়ে যথারিতি অফিসে গেলাম...আসরের নামাযের সময় নাক দিয়ে গড়িয়ে রক্ত বের হলো...কিছুটা চিন্তায় পড়ে গেলাম...ঘাবড়ালাম না কারন নাক দিয়ে রক্ত পড়া সম্পর্কে আমি জানি...আমার সাইনোসাইটিস সমস্যা আছে...তাই উপস্থিত যথযথ ব্যবস্থা নিয়ে...হাসপাতাল গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম...

আসুন এবার আমরা দেখে নেই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা ও তার সমাধান...নাক দিয়ে রক্ত পড়া একটি সাধারণ রক্তক্ষরণ জনিত ঘটনা...শিশু এবং বৃদ্ধদের মাঝে নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা বেশি দেখা যায়...এটা আসলে জ্বর/ঠান্ডা/কাশি/আমাশয় এরকম পরিচিত কোন রোগ নয়...তাছাড়া হঠাৎ রক্তক্ষরন হয় বলে রোগী সহ রোগীর চারপাশের লোকজন ভয় পেয়ে যান...পড়তে পতে আর একটু অগ্রসর হলেই বুঝতে পারবেন...আসলে ভয় পাবার কিচ্ছু নাই...

%%- নাক দিয়ে রক্ত পড়ার কারন: নাক দিয়ে রক্ত পড়ার কারনগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি...

১) কোন কারন ছাড়া রক্ত পড়া: কারণ ছাড়া (Idiopathic) ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পড়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না...

২) নাকের সমস্যা:
=> আঘাত -সাধারণত: নাকে কোন ভোতা বস্ত্ত দিয়ে আঘাত করলে
=> বহিরাগত দ্রব্য- যেমন হাত দিয়ে নাক খোটার সময়
=> শ্বাসতন্ত্রের অসুস্থতা জনিত- যেমন নাকের সর্দি, সাইনোসাইটিস
=> নাকের কোন সমস্যা, যেমন পলিপ/টিউমার থাকলে
=> রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলেও নাক দিয়ে রক্ত পরতে পারে
=> নাকের অপারেশন

৩) শারীরিক সমস্যা:
=> আঘাত
=> এলার্জি
=> প্রদাহ
=> উচ্চ রক্তচাপ
=> রক্ত স্বল্পতা/এনিমিয়া
=> রক্তে জমাট বাঁধার সমস্যা হিমফিলিয়া, লিউকোমিয়া ইত্যাদি
=> মাসিক-এর সময় এবং গর্ভাবস্থায়
=> এছাড়া ঔষধ যেমন-এসপিরিন, আইবুপ্রফেন সেবনের কারণে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে...

@};- চিকিৎসা :



=> নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক অঙুলি দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিন...এভাবে ১৫-২০ মিনিট চেপে ধরলে অনেক ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়...



=> অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়...

=> যদি এতেও বন্ধ না হয় তবে হাসপাতালে বা নাক, কান, গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন...অবস্থ্যা জটিল হলে বিশেষজ্ঞ রক্তের উৎস (Cauter) নির্নয় করে নাক প্যাক (ANS/PNS pack) দিয়ে রক্তক্ষরন বন্ধ করেন...মেডিক্যাল কারণে রক্ত ঝরলে তার চিকিৎসা করেন...নাকের পেছনের অংশ থেকে রক্ত ঝরলে রোগীর অবস্থা আশঙ্কা যুক্ত হতে পারে...সেক্ষেত্রে অনেক সময় রক্ত ধমনী External artery বেঁধে দেওয়া হয়...
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×