
বহুদিন পর কাল তুমি এলে
কোথায় ছিলে এতো দিন?
জানো এতোদিন তোমায় কত্ত খুঁজেছি?
আকাশ থেকে জমিনে, দিক থেকে দিগন্তে খুঁজেছি তোমায়...
নিদ্রাহীন তিমির রাত্রি আকাশের পানে রেনি
অজস্র তারার মাঝে খুঁজেছি তোমায়
দিগন্তহীন তপ্ত মরুর তট মারিয়ে
উট হারানো পথিকের ন্যায় খুঁজেছি তোমায়...
বজ্রপাত উপেক্ষা করে ধেঁয়েছি মাঠ-ঘাট
তীব্র আলোর ঝলকানিতে খুঁজেছি তোমায়
নিনিঝিনি-অবিরাম বৃষ্টিতে ভিজে একাকার
তবু প্রতিটি বৃষ্টির কণায় খুঁজেছি তোমায়...
দিক-বিধিক ছুটে বেড়িয়েছি সমুদ্র সীমায়
উত্তাল ঢেউয়ের কান্নায় খুঁজেছি তোমায়
দূর্গম পাহাড়ী গিরিপথ জানি বড় বন্ধুর
তবু পাহাড়ী পাথরী পথে খুঁজেছি তোমায়...
খুঁজতে খুঁজতে তোমায় আজ আমি বড্ড ক্লান্ত
প্রতিটি প্রহর পুরছে জীবনের পরন্ত বেলায়
ভালবেসে আমায় নিতে তুমি এলে অবশেষে
পুরো আকাশ জুড়ে সবুজ ঘাসের শীষে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


