তুমি আমাকে যতই যাতনা দাও
মাছের মতো এপিঠ ওপিঠ যতই তাতাও
বুকটা এফোড় ওফোর যতই রক্ত ঝরাও
আমার ধৈর্য্যের বাঁধ ভাঙতে পারবেনা
আমি সীমাহীন কষ্ট ধারন করে যাবো
তবু মুখে এতটুকু ওহ! শব্দটি উচ্চারন করবোনা
তুমি আমাকে যতই যাতনা দাও
কাঁচের গ্লাসের মতো ছুঁড়ে মারো দেয়ালে
ধারালো ছুড়ি দিয়ে চিড়ে ফেলো বুকটা
ফিনকি দিয়ে ফ্যাস ফ্যাস শব্দে বেড়িয়ে আসুক রক্ত
রক্তশূন্য নিথর চাহনিতে তোমায় দেখে যাবো
তবু মুখে এতটুকু ওহ! শব্দটি উচ্চারন করবোনা
তুমি আমাকে যতই যাতনা দাও
মাঞ্জা মারা সুতোয় বেঁধে ঘুড়ির মতো উড়াও
রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত কোন যন্ত্র বানাও
তোমার যা ইচ্ছে করো যেমন খুশি চালাও
আমি প্রতিবার ত্যাগে পুড়ে খাক হবো
তবু মুখে এতটুকু ওহ! শব্দটি উচ্চারন করবোনা
তুমি আমাকে যতই যাতনা দাও
নিজ হাতে যতনে বিষাক্ত বিষ পান করাও
চাবুকের চকাশ চকাশ শব্দে পিঠে ঝড় তোল
চাইলে আমৃত্যু গলা টিপে ধরতে পারো
আমি প্রয়োজনে নিরবে ধরা ছেড়ে চলে যাবো
তবু মুখে এতটুকু ওহ! শব্দটি উচ্চারন করবোনা
রচনা: ২১.০২.২০১২
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


