আল্লহর কাছে কোনো কিছু চাওয়ার আগে তার প্রশংসা, গুনকীর্তন করতে হয়। ক্ষমা চাওয়ার আগেও প্রশংসা, গুনকীর্তন করাই সর্বোত্তম পন্থা। এতে উনি খুশি হন আর ফেরেশতাদের নিকট স্বীয় স্বৃষ্টি মানুষের জণ্য গর্বিত হন, আর আমাদের ক্ষমা করে দেয়ার প্রবনতা অনেক বেড়ে যায়। নিচে একটা উদাহরন দেয়া হলো, যা কুরআন এর বিভিণ্ন অংশ হতে চয়ন করা হয়েছে এবং একজন আলেম ব্যাক্তির পরামর্শ নেয়া হয়েছে।
দোয়া:
হে আমাদের রব, আমরা তোমার উপরই ঈমান এনেছি, ঈমান এনেছি তোমার প্রেরিত কিতাবসমূহ এবং নবী ও রসূলগনের উপর। আসমান ও জমীনের সকল প্রশংসা্ই তোমার জন্য। হে পরম করুনাময় ও বিচার দিনের মালিক, তোমার কিতাব ও নবীর উছিলায় মেহেরবানী করে ক্ষমা কর, আমাদের পূর্বের ও পরের পাপ সমুহ। মোচন করো সেই সমস্ত পাপসমুহ, যা আমাদের বাড়াবাড়ি বা ভুলের কারনে হয়ে গিয়েছিলো। শিক্ষা দাও তাক্ওয়া (আল্লহ ভীতি) যাতে আমরা পাপ হতে বেচে থাকতে পারি। আর তোমার ক্ষমা ও করুনাই হোক আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


