somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইফতারির আধা কেজি জিলাপি্ ও ১৬০ কি.মি. ড্রাইভ…

০৫ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকালে ঘুম থিকে উঠেই কেন যেন মনে হল ইফতারিতে জিলাপি খাই না বহুদিন। আসলে এই রোজায় জিলাপি খাওয়াই হয় নি। ইদানিং ইফতারির ধরনটাই গেছে বদলে। প্রতিদিন একটা ছোট আনারসের জুস আর একটা Snickers কিনে ড্রয়ারে রেখে দেই। ইফতারের সময় হলে ডেস্কে বসেই কাজ করতে করতে ইফতার শেষ। ইফতারের কোন আলাদা সময় এখানে পাওয়া সম্ভব নয়। এ অফিসে মুসলিম বলতে আমি আর শ্রিলঙ্কান এক মেয়ে। তাকেও দেখি এ রকম ভাবেই ইফতার করতে। আর যেদিন বাসায় থাকি সেদিন ইফতার আর ডিনার এক সাথে। ঢাকার মত আয়োজন করে ইফাতার করা আর হয়ে ওঠে না। অবশ্য যাদের বউ পোলাপান আছে তারা ছুটির দিনে একটু আয়োজন করে ইফতার করে। কিন্তু আমার মত একা মানুষের জন্য ইফারের এত আয়োজন বাহুল্য মনে হয়। কিন্তু আজ কেন যেন এক পিস জিলাপির জন্য মনটা বড়ই আনচান আনচান করছে।

কিন্তু সমস্যা হল কাছে পিঠে কোথাও জিলাপি পাওয়া সম্ভব না। কাছেপিঠে মানে ৫০-৬০কি.মি. এর মধ্যে আমার জানা মতে কোথাও জিলাপি পাওয়া যায় না। সিডনীতে বেশ কিছু এলাকা আছে যেগুলো বঙালী প্রধান এলাকা, যেমন – রকডেল, লাকেম্বা , ইস্টলেক। এ সব এলাকায় রোজার মাসে জিলাপী পাওয়া যায়। কিন্তু আমি থাকি সিডনী সিটি থেকে একটু দুরে।জি.পি.এস. এ দেখলাম ইস্টলেক পর্যন্ত দুরত্ত ৮২ কি.মি. তার মানে যাওয়া-আসা ১৬৪ কি.মি., কম পক্ষে ৩ ঘন্টা। একবার মনেহল, একপিস জিলাপির জন্য এই দুরত্ত পাড়ি দেয়ার কোন মানে হয় না।

আমি মোটেই ভোজন রসিক নই। আমি আক্ষরিক অর্থেই খাই বেচে থাকার জন্য, তিনবেলা নিয়ম করে সাদামাটা কিছু খেতে পারলেই আমার দিন চলে যায়। কিন্তু আজ কি যেন হয়েছে, কিছুতেই গাঢ় ঘিয়ে ভাজা এক টুকরো জিলাপির ছবি মন থেকে যাচ্ছে না।সকাল সাকাল ঘরের কিছু কাজ করলাম, কাপড় ধুতে মেশিনে দিলাম, কিছু থালা বাটি ধুলাম। কিন্তু জিলাপির গন্ধ, জিলাপির কুড়মুড়ে স্বাদ আর মিষ্টি রসের কথা ঘুরেফিরে মনের মধ্যে ঘুরতে থাকল। মনে হচ্ছে আজ এক টুকরো জিলাপি না খেতে পেলে দুনিয়াতে নিশ্চই কোন ঘোর অনর্থ হয়েই যাবে।

এক সময় আর পারলাম না গাড়ীর চাবিটা নিয়ে বের হয়ে পড়লাম।৩ ঘন্টা ড্রাইভ করে আধাকেজি জিলাপী কিনে আনলাম, সাথে কিছু খেজুর। এই মাত্র বাসায় এসে পৌছলাম। আধাকেজি জিলাপী ৮.০০ ডলার, গাড়ীর তেল খরচ ২০.০০ ডলার(আনুমানিক), হাইওয়েতে টোল ১২.০০ ডলার, মোটমাট ৪০.০০ ডলারের জিলাপি।

এক সময় এই জিলাপী কত সহজ লভ্যছিল। ঢাকায় আমাদের বাসার গলির মোড়েই খুব বিখ্যাত একটা দোকান ছিল, যেখানে ঘিয়ে ভাজা মোটা মোটা লাল লাল কুড়মুড়ে রসালো জিলাপী পাওয়া যেত। কত রকমের জিলাপী –তেলে ভাজা, ঘিয়ে ভাজা, হালকা ভাজা , কড়া ভাজা, মোটা জিলাপী, সরু জিলাপী আহা কত জিলাপী..।
আজ সত্যিই বাসার ইফতার খুব মনে পড়ছে। ছোলা , মুড়ি, বেগুনী, পিয়াজি, হালিম, পেপের শরবত, খেজুর, আলুর চপ, কাবাব আর এক পিস জিলাপী। বেসির ভাগই মায়ের হাতে বাসায় বানানো। আহা…।

এখন ৪:৪০ বাজে। আজ এখানে ইফতার ৫:১৯ এ। সামনে এক গ্লাস জুস আর একটি প্লেটে কিছু খেজুর আর আধাকেজি জিলাপি নিয়ে বসে আছি। কখন ইফতার হবে…

সবাইকে রমজান মোবারক…
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×