মাহফিলে যুদ্ধাপরাধী ও ফাঁসির আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ‘বয়ান’ দেয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক ধর্মীয় বক্তাকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাত ১টার দিকে ভানোর কাশিডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে এক ওয়াজ মাহফিলে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মো. জিয়াউর রহমান জিয়া বলেন, মাওলানা মো. আ. খালেককে ধর্ম অপব্যাখ্যা ও আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে।
রাতের ওই অনুষ্ঠানে যোগ দিতে রংপুরের কাউনিয়া উপজেলা থেকে আসেন মাওলানা খালেক। এ সময় স্থানীয় আলেম ওলামা, বিভিন্ন ধর্মচিন্তাবিদরাও ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মওলানা খালেক তার বক্তব্য দিতে এসেই বলেন, আল্লামা সুফি দেলাওয়ার হোসাইন সাঈদী একজন ভালো লোক, সে কোন দোষ করে নাই, তাকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে।
তার ওই বক্তব্য শেষ হতে না হতেই উপস্থিত লোকজন মঞ্চে উঠে তার মাইক কেড়ে নেন এবং তাকে বেধরক গণপিটুনি দেন। এ সময় ওয়াজ মাহফিল পণ্ড হয়ে যায়। ক্ষুব্ধ লোকজনের হাত থেকে খালেককে উদ্ধার করে মসজিদের লোকজন মসজিদ কক্ষে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
ধর্মীয় অনুষ্ঠানটিতে হাজারেরও বেশি নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মূল খবর এখানে
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৪ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




