সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৮ রাত ৮:৫২
অন্ধত্ব, হোর্হে লুই বোর্হেস এবং সিনেমার গল্প
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একবার ট্রেনে করে ঢাকা যাবার পথে, এক অবাক ঘটনা দেখলাম। তখন রাত সাড়ে দশটা। বগিতে উঠেছে একটা পরিবার, মা বাবা বোন মিলে ৪-৫জন হবে। আসন খুজে পাবার পরে, যখন পরিবারের সবাই নিজের আসনে বসে পড়ছে, তখনও একটা মেয়ে দাড়িয়ে, সিটের হাতল ধরে। মেয়েটা বসছে না কেন, এটুকো ভেবে আমি তাকালাম। তাকাতেই দেখলাম, মেয়েটা সিটের হাতলে, হাত ঘষছে। মুখে একটা চমৎকার হাসি। এবং চোখে সানগ্লাসের কাটাতার পেরিয়ে দেখলাম, ঐ দুই অক্ষিকোটরের মধ্যে কি ভয়ানক এক ব্ল্যাংক মায়ার খেলা। মুহূর্তের বেশি লাগলো না ঐ অন্ধ চোখের কথা বুঝে ফেলতে। তখনি কি যে এক ভয়ানক খারাপ লাগা এস জড়িয়ে ধরলো আমাকে। ঐ মুহূর্তে স্রষ্টাকে খুব স্বার্থপর মনে হয়েছিল। তার অনেকদিন পর যখন আমি ইরানী সিনেমা নিয়ে ব্যাপক পাগলামী করছি, তখন মাজেদ মাজিদীর দ্যা কালার অব প্যারাডাইস দেখলাম। দেখেই অবাক। তখন আমার মনে এসেছিল, সেই ট্রেন জার্নি, সেই বিষণ্ণ সানগ্লাস পড়া চোখ এবং অন্ধ মেয়েটি। মনে হল বাহ এইতো বেশ আছি। ইচ্ছে হলেই ঘাসফড়িং দেখতেছি। ইচ্ছা হরেই বুনোফুল নিয়ে স্বপ্নের দোকানদারী করতে পারতেছি। সিনেমা বনানো নিয়ে রুদ্রের সাথে ঝগড়া যে করি তাও চোখের আলোর সীমান্তেই তাইনা? তবে চোখের টর্চলাইটের ওজ্জ্বল্যের কারণে, যে দিনযাপন আমি বা আমরা করছি, তা যে অনেক ম্রিয়মাণ, অনুভূতিহীন, তা কিন্তু সত্য। অথচ অন্ধত্বের সাথে সবচেয়ে প্রখর ভাবে জড়িয়ে থাকে, কল্পনার রঙ, অনেকটা বোর্হেসের সেই ডোরাকাটা হলদে রঙের মতন। এবং থাকে নিজের এক বিশাল পৃথিবী, যেখানে একজন অন্ধ মানুষ নিজের মনের আনন্দে ঘুড়ে বেড়ায়। আর অন্ধত্বের সাথে থাকে এক প্রবল শব্দ অনুভূতির প্রখর আনন্দ। একজন অন্ধ ব্যক্তি শব্দ শোনেই অনেক কিছুই আঁচ করে নিতে পারে। হয়ত বিষটা এমনিই যে অন্ধত্বের কারণে ঘ্রানেন্দ্রিয়ের পুনর্জন্ম ঘটে একজন মানুষের মধ্যে। এই বিষয়টা কালার অব প্যারাডাইস এ খুব ভয়ানক ভাবে দেখাতে পারছেন। ঐ সিনেমায় শব্দের একটা বিশাল কারুকাজ দেখতে পাওয়া যায়। এ এমনি এক কারুকাজ যার মানে একজন চোখে দেখতে পারা মানুষ কখনো অনুভবের সীমানায় আনতে পারবে না? বলি, যে তুমি অন্ধত্ব নামক এক বিশাল কাব্যপ্রতিভায় ঝল ঝল করছো, বন্ধু আমার তোমারা অনেক বেশি ভালো থেকো!
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।