ফেরদৌস মাহমুদ, রাশিয়ান কবি, এবং একটা কবিতা
আমি বল্লাম, মানে?
-মানে বুঝলা না, রাশান কবিরা যেমন হয় আরকি? লম্বায়, স্মার্টনেসে, গায়ের জোড়ে।
ফেরদৌস ভাইয়ের এই কথাটা আমার অনেকদিন খুব ভয়ানক ভাবে মনে ছিল। সেই মনে থাকা থেকেই একটা কবিতা লেখা হয়ে গেল।
তো আমি মনে করি এই কবিতা যতটুকো না আমার তারচেয়েও বেশি, ফেরদৌস মাহমুদের এবং গুণদার। আমি কেবল এর লেখক হিসাবে একজন অভিনেতা মাত্র।
রাশিয়ান কবি
বন্ধুর কথা মতো, একজন রাশিয়ান কবি হতে গিয়ে, আমি
হয়ে গেলাম ডেভিড ব্লেইন, তারপর ১৭ মিনিট, অক্সিজেন ছাড়াই
ডুয়েল লড়লাম, আয়ুর সাথে।
যদিও নগরীর রগচটা শেরিফ, অহেতুক রক্তপাত এড়াতে, খুব
রাঙাচ্ছিল চোখ সর্বদাই। তারপরেও যে সব জাদু দেখিয়ে
আমি তোমাদের তাক লাগিয়ে দিলাম, ওগুলো আসলে আমার দেখানোর কথা ছিলো না? ওগুলো আসলে আমি ঠিকমতো পারতামও না?
আর শোনো, আমি কেবল এ শহরের একজন
ভালো পিয়ানো বাদককে চিনতাম, যে ছিল শহরের দক্ষিনপ্রান্তের
এক আলো হাওয়াময় বাড়ির মালিক।
আর চিনতাম তার বাড়ির পাশের এক
অনুভূতিশীল রেস্তোরার মদ-মাতাল সীমান্ত।
আর শোনো আমার আসলে হবার কথা ছিল
শহরের রক্ত-ক্লান্তিময় কনসার্টে, বিষণ্নতা ফেরী করা,
উন্মাতাল সুরের এক উদভ্রান্ত গায়ক।
অথচ বন্ধুর কথা শোনে, রাশিয়ান কবি হতে গিয়ে
আমি হয়ে গেলাম, ১জন ডেভিড ব্লেইন, ১জন ঘাসফুল,
১জন নাকফুল, অথবা
কখনো কখনো ১জন সিনেমাহলের লাইটম্যান?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।