অনুভূতিশীল বাস্তব এবং নীলচে স্বপ্নের মধ্যবর্তী,
অহেতুক অথচ গুরুত্বপূর্ণ যে পুঁথি-বণিক ব্রিজ, সেখানে
সতর্ক পুলিশ প্রহরা আর হাওয়ারাও গোয়েন্দা খুব;
ফলে এক প্রান্ত দিয়ে, নুপূরের ধ্বনি ওড়াতে ওড়াতে
অর্ধেক যাও তুমি, আর আমি বাকি অর্ধেক গিয়েই ফিরে আসি,
ভাবি, এ দিনটা ঘুম এবং বৃষ্টি স্বভাবের
আরো ভাবি, তোমার-আমার এই যে অন্ধত্ব,
ঝিরঝিরে অভিনয়-প্রতিভা, তা আসলে
হাততালি মুখর কোনো ধাঁধা ও রহস্য নয়,
তা কেবল ঐ হাওয়া-গোয়েন্দা এবং সতর্ক পুলিশের
বাঁশির সঙ্গীতে রচিত, নীল মলাটের হাস্য-সমগ্রের, টুকরো টুকরো
স্বর্ণ খচিত অংশ বিশেষ?
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৮ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


