আমি অমলের খুব কাছে গিয়ে, ফিসফিস করে
বলেছি যে, আমি আসলে ১জন
অমলই হতে চেয়েছিলাম!
অথচ আয়ুর দোকানদারের কাছে গিয়ে
গোপন ভিডিও এবং এবং নীলচে ঘাসফুলের হাসি দেখে
প্রখর লোভে, মুহূর্তেই
নেমে গেলাম শহুরে রাস্তায়, এবং নিজেকেও
নামিয়ে দিলাম ঘোড়ার রেসে, ১টা মাত্র লজেন্সের জন্যে
আর তখন জুতা কারখানার অন্ধ বালকের সাথে
যে বন্ধুতা হলো, তা ছিলো ভাষাময়
এবং ধ্বনির মাধুর্যে রচিত
ফলে একদিন আমি, জুতা কারখানার পাশেই
ঝিরঝিরে রহস্য-স্বভাবে, ১জন জাদুকর গাছ হয়ে গেলাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


