সাহসের কথা বলতেই, মাঠ থেকে উড়ে এসে
একটা খয়েরী শালিখ
ভেংচি কেটে গেল, মুহূর্তেই
বলি, হেই ব্যাটা, সাহস কাকে বলে জানিস?
সাহস হলো সোনারখনির পাশে, নিমগাছের নিচে
দাঁড়িয়ে, তোর ঝুঁটিতে প্রবল মায়ায় এঁকে দেয়া
অন্ধ এবং বেপোরোয়া চুমু
পারলে, শেরিফকে ডাকিস, তাকেও দেখাবো
ধূলি-গ্রন্থেও
এ সাহসের কথা লেখা ছিলো!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০০৮ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


