জীবনের মানে যদি হয়, এই
১৭ ই জুন, ২০০৮ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেমন হতে হবে আমাদের জীবন নামের এই আয়ুর যন্ত্রটিকে এটা ভাবা বোধ করি খুব বেশি দরকার নাই। কিন্তু কথা হলো যে এই যে প্রশ্নটা করলাম, কেন? আমি নিজেও এ প্রশ্নটিকে গুরুত্ব দিচ্ছি কি না, এ বিষয়টাও কিন্তু এসেই যাচ্ছে। যাই হোক আসলেও এটাকে খুব বেশি অন্য রকম ভাবে আমি দেখি না? আমি দেখি মুগ্ধতার চোখে। প্রবল মুগ্ধতায় ডুবে থাকা একটা মানুষ যেমন থাকে, অনেকটা সে রকম। আমি নেশাগ্রস্থের মত আমি এই জীবনটার পিছনে পিছনে ছুটে যেতে চাই। একটা সাইকেলে চড়ে। আমার খুব শখ দেখার এক জীবনে কতটুকো যেতে পারে একজন মানুষ? শুধুই দেখার শখ। এমন হতে হবে, ঐরকম হতে হবে, এ রকম কোনো ব্যাকরণ আমার নাই। আর এভাবে আমি ভাবিও না। আমি কেবল আপনার জীবনটাকে দেখতে চাই আর সুযোগ পেলেই সেখানে হাত চালিয়ে চুরী করতে চাই আপনার জীবন অভিজ্ঞতা, শ্রম ক্লান্তি আর ঘাম।
আর আমি জানি আমার দেখার মাধ্যমে না হোক অন্য কারো মাধ্যমে হলেও হবে কোনো একদিন হবে, এই জীবেনেতিহাস, অন্য কোনো একজন মানুষ কে হয়ত বলে দিবে ঠিক এ পথে একদিন এক মানুষের কাছেই পৌছানো যাবে। বলি, জীবনের মানে হলো এই আমার কাছে। নিজের কাছেই যাওয়া । মানুষের কাছেই যাওয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন