somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অনিবার্য সত্য ঘটনা।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
একটি অনিবার্য সত্য ঘটনা ! কি সেই অনিবার্য সত্য ঘটনা ? তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলেই কি ? আ‘দ ও সামুদ জাতির লোকেরা মহপ্রলয় ( সংক্রান্ত এমনি একটি সত্য ঘটনা)- কে মিথ্যা প্রতিপন্ন করেছিলো। (পরিণামে দাম্ভিক) সামুদ গোত্রের লোকদের এক প্রলয়ংকারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছে। আর (শক্তিশালী গোত্র ) আ’দকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড এক ঝাঞ্বাবায়ুর আঘাতে, একটানা সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের ওপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন, তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে, তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তসারশূন্য কান্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে ! তুমি কি দেখতে পাচ্ছো- তাদের একজনও কি এ গযব থেকে রক্ষা পেয়েছে ? (দাম্ভিক) ফেরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিয়ে ধ্বংসর মুখোমুখি এসেছিলো, এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রসূল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে, ফলে আল্লাহ তায়ালা এ বিদ্রোহের জন্যে তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। নবী নূহের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করলো, তখন আমি তোমাদের বাচানোর জন্যে নৌকায় ‍উঠিয়ে নিয়েছিলাম, যেন তোমাদের জন্যে আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি, তাছাড়া উৎসাহী কানগুলো যেন এ বিষয় -টা পরবর্তী মানুষদের জন্যে স্মরণ রাখতে পারে। অতপর যখন শিংগায় ফুঁ দেয়া হবে- তা হবে প্রথমবারের একটি মাত্র ফুঁ, আর তখন ভূমন্ডল ও পাহাড় পর্বত স্বস্থান থেকে উঠিয়ে নেয়া হবে, অতপর ঊভয়টাকে একবারেই (একটা আরেকটার ওপর ফেলে) চুর্ণবিচুর্ণ করে (লন্ডভন্ড করে) দেয়া হবে, ঠিক সেদিনই সে মহাঘটনাটি সংঘটিত হবে, এবং আকাশ েফেটে পড়বে, অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর আদেশ পালক করার জন্যে আকাশের প্রান্তে অবস্থান করবে; আর তাদেরই আট জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের ওপর বহন করে রাখবে; সেদিন আল্লাহ তায়ালার সামনে তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো কিছূই সেদিন গোপন থাকবে না। সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে সে খুশীতে লোকজনকে ডেকে বলবে, তোমরা কে কোথায় আছো এসো এবং আমার আমলনামার পুস্তকটি পড়ে দেখো। হাঁ, আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে, অতপর বেহেশতের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে, সে উদ্যান হবে আলীশান জান্নাতের মধ্যে, এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে অভিনন্দনপূর্ণ ঘোষনা আসবে, অতীতে যা তোমরা কামাই করে এসেছো তারই পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। আর সে হতভাগ্য ব্যক্তি, যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া হবে, দুঃখ ও অপমানে সে বলবে, কতো ভালো হতো যদি আজ আমাকে কোনো রকম আমলনামাই না দেয়া হতো, আমি যদি আমার হিসাব- এর খাতাটি না-ই জানতাম, হায় ! আমার প্রথম মৃত্যূই যদি আমার জন্যে চুড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেতো ! আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না, এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও, অতপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও এবং তাকে সত্তর গজ শেকল দিয়ে বেঁধে ফেলো; কেননা, সে কখনো মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেনি, সে কখনো দুস্থ অসহায় লোকদের খাবার দেয়ার জন্যে অন্যদের উৎসাহ দেয়নি; আর এ কারণেই আজকের এ দিনে তার প্রতি দয়া দেখানোর কোনো বন্ধু নেই, ক্ষতনিসৃত পুঁজ ছাড়া আজ তার জন্যে দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না, একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি, আরো শপথ করছি সেসব ব্স্তুর - যা তোমরা দেখতে পাও না, এটা কোনো কবির কাব্য কথা নয়; যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো, এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়; যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করে চলো; মূলত এ কেতাব বিশ্বজগতের মালিক আল্লাহ তায়ালার কাছ থেকেই তাঁর রসূলের ওপর নাযিল করা হয়েছে। রসূল যদি এ গ্রন্থ-টি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিতো, তবে আমি অবশ্যই শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম, অতপর আমি তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম, আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে তাঁর থেকে বাঁচাতে পারতো না! সত্যি কথা হচ্ছে, আল্লাহ তায়ালাকে যারা ভয় করে, এ কেতাব তাদের জন্যে উপদেশ বৈ কিছু নয় !। আমি ভালো করেই জানি, তোমাদের একদল লোক হবে এ কেতাব- কে মিথ্যা সাব্যস্তকারী। এটি তাদের জন্যে গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে, যারা আল্লাহ তায়ালাকে অস্বীকার করে। নিসন্দেহে এ মহগ্রন্থ এক অমোঘ সত্য অতএব হে নবী, এমনি একটি গ্রন্থের জন্যে তুমি তোমার মহান মালিকের নামে পবিত্রতা বর্ণনা করো। *** আল-কোরআন, সূরা আল হাক্কাহ ***
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×