বল তো আমি কি চাই, কি এক্সপেক্ট করি?
চাই না আকাশ পাহাড় চাঁদ সূর্য
চাই না সোনা রূপা মনি মানিক্য
চাই না ঐশ্বর্য্য চাই না বিলাসিতা
চাই না এমন কিছু যা অবাস্তব, সম্ভব না
চাই না তোমার সবটুকু সময়, সবটুকু ভালবাসা
চাই না মেঘলা মিষ্টি রোদ, প্রতিদিন পূর্ণিমা,
কিন্তু -
চাই তোমাকে অনেক ভালবাসতে
চাই তোমাকে প্রতিদিন দেখতে
চাই তোমার মুখে হাসি সবসময়
চাই কথা বলতে প্রতিদিন কিছুটা সময়
চাই তোমায় খাওয়াতে নিজের হাতে
চাই মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে
চাই দিতে তোমার সব কিছু গুছিয়ে
চাই সুখি করতে আমার সবটুকু ভালবাসা দিয়ে
হুম ঠিক বলেছ, আমার এক্সপেকটেশন অনেক বেশি - চাই তোমার বউ হতে, কি করবে বল, তুমি আমাকে কষ্ট দাও কি ডুব দাও, আমার চাওয়া তোমাকে পূরণ করতেই হবে... বুঝেছ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






