কারা নির্যাতিত কার্টুনিস্ট ও ব্লগার আরিফুর রহমান আর একা নন। তরুণ এই মেধাবী সম্প্রতি ব্লগে জানিয়েছিলেন, তার মার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিত্সকরা জানিয়েছেন, মাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপনের কথা। কিন্তু বিপুল এই চিকিত্সা ব্যয় তার একার পক্ষে বহন করা সম্ভব নয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ১৬ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন। যদিও সম্ভাবনা আছে এ খরচ আরো বেড়ে যাওয়ার।
তার এই অসহায়ত্বর খবরে মুক্তমনা ডটকম, আমারব্লগ ডটকম, সামহোয়ার ইনব্লগ ডটনেটসহ বিভিন্ন বাংলা ব্লগ এগিয়ে এসেছে। বাংলাদেশের কার্টুনিস্ট রাইট নেটওয়ার্ক কার্টুন বিক্রি করে এর অর্থ আরিফের মা’র চিকিত্সা তহবিলে দান করার উদ্যোগ নিয়েছে।
পে প্যালের মাধ্যমে শুধুমাত্র মুক্তমনা'তেই এ পর্যন্ত ১৪৬৫.৭৬ $ USD সংগৃহীত হয়ছে (সেপ্টেম্বর ২৬, ২০১০)।
বলা ভাল, ২০০৭ সালে সেনা সমর্থিত অস্বাভাবিক তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলোর ব্যাঙ্গাত্নক ম্যাগাজিন ‘আলপিন’ এ আরিফের আঁকা একটি কার্টুনের বিরুদ্ধে ইসলামী মৌলবাদী গোষ্ঠি হযরত মোহাম্মাদকে (দ . ) অবমাননার অভিযোগ এনে আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে প্রথম আলো গোষ্ঠি ঐ ম্যাগাজিনটিকে বন্ধ ঘোষণা ও কার্টুনিস্ট আরিফ ও বিভাগীয় সম্পাদককে চাকরীচ্যুত করে এবং পত্রিকার সম্পাদক মতিউর রহমান
বায়তুল মোকাররমের খতিব ওবায়দুল হকের কাছে প্রকাশ্যে ক্ষমা চান। সে সময় মৌরবাদী গোষ্ঠির মামলায় আরিফকে কারাভোগও করতে হয়।
এক ভাই ও এক বোনের সংসারে আরিফ বড়। শৈশবেই তাদের বাবা অন্যত্র বিয়ে করে আলাদা হয়ে গেছেন। ফ্রি ল্যান্স কার্টুন ও ছবি আঁকাই আরিফের একমাত্র আয়।
প্রিয় পাঠক, এ অবস্থায় যারা আরিফকে সাহায্য করতে চান, তাদের নীচের ঠিকানায় যোগাযোগ করতে আহ্বান জানানো হচ্ছে।
মানুষ বড় অসহায় ; আসুন, আমরা মানুষ হয়ে তার পাশে এসে দাঁড়াই।
—
Arifur Rahman
Dutch Bangla Bank
Shazadpur Branch , Bangladesh.
Savings Account No - 157 - 101 - 8319
ই-মেল: [email protected]
—
Kishore
Affiliate leader Cartoonists Rights Network , Bangladesh
[email protected]
[email protected]
+ 8802 - 01819186724
–
দ্র. ঘটনার গুরুত্বানুসারে লেখাটিকে ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।