somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারওয়ান বাজারে বিএসইসি ভবনের আমার দেশ কার্যালয়ে আগুন

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাণিজ্যিক এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার (বিএসইসি) ভবনে আমার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

শুক্রবার দুপুর ১২টা দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, ভবনের ১১ তলায় আমার দেশ পত্রিকার কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো ১১ তলা ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এনটিভির সিএনএ খায়রুল আনোয়ার মুকুল অনলাইন খবরকে জানান, ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয় এবং দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ভবনটিতে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও আরটিভিসহ অর্ধশত বাণিজ্যিক অফিস রয়েছে। তবে অন্য অফিসগুলোতে এখনো আগুন ছড়ায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের কারণে এনটিভির সম্প্রচার চালু থাকলেও আরটিভির সমপ্রচার বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে এই ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন। সেসময় ভবনটিতে অবস্থিত এনটিভি, আরটিভি, ইসলামিক টিভি ও দৈনিক আমার দেশ পত্রিকাসহ অর্ধশত বাণিজ্যিক অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্মরণকালের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে উদ্ধার কাজে দেশে প্রথমবারের মতো বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ব্যবহৃত হয়।

সূত্রঃ অনলাইন খবর ডটকম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×