ভারত হটাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছে বলে একাধিক সূত্র দাবী করেছে।
সূত্র জানায়, ভারত থেকে বিদ্যুৎ আমদানির ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ ব্যাক টু ব্যাক ভেড়ামারা সাবস্টেশন বিকল হয়ে গেছে। ফলে বিপর্যয় দেখা দিয়েছে সারা দেশের বিদ্যুৎ ব্যবস্থায়।
সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ ও ভারতের সরবরাহ লাইনে ত্রুটি থেকে সারাদেশে এই বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে বলে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়। ওই লাইন দিয়ে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ।
বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করেই শনিবার বেলা ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে ভেড়ামারা সাবস্টেশনে টেকনিক্যাল ক্রটি দেখা দেয় এবং বিকট শব্দে সব কিছু বন্ধ হয়ে যায়। ফলে লাইন বিকল হয়ে পড়ে। এ সময় সারা দেশের সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়। ধস নামে বিদ্যুৎ উৎপাদনে। ফলে জাতীয় গ্রিড লাইন ফেল করে দেখা দেয় চরম বিদ্যুৎ বিপযর্য়।
আলমগীর হোসেন আরো জানান, পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। দুপুর আড়াইটা পর্যন্ত কোন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
ভেড়ামারা ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক রুহুল কুদ্দুস জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ার সময় এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল। পরে ঢাকা থেকে কেন্দ্রটি চালু করার নির্দেশ দেওয়া হলে আমরা চালু করি। বর্তমানে ৩নং ইউনিট চলছে। কিন্তু কোনোভাবেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।
সূত্রঃ অনলাইন খবর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


