বিবেকের কাছে প্রশ্ন :
খাদ্য চাহিদা মেটাতে আমরা প্রতি নিয়ত যে খাবারগুলো খাচ্ছি, তা যে স্বাস্থ্য সম্মত নয় তা আমরা মোটামুটি সবাই জানি। এই ভেজাল খাবার অর্থাৎ কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের কিডলি, লিভার, পাকস্থলী, চর্ম, যৌন, ক্যান্সারসহ নানাহবিধ জটিল, কঠিন রোগে আক্রান্ত হচ্ছি।
বাজারে এখন প্রচুর রসালো দেশীয় ফল পাওয়া যাচ্ছে, আমরা আম জনতা এগুলোর রূপ যৌবন দেখে আকৃষ্ট হয়ে প্রতি দিন নিজেরাসহ শিশুদেরকেও খাওয়াচ্ছি। আমার প্রশ্ন হল অতি মুনাফা লোভী এই ব্যবসায়ীগুলো কিন্তু আমাদের দেশেরই, কেউ ভিন দেশ থেকে উড়ে এসে ব্যবসা করছে না। তারা কেউ আমাদের ভাই, চাচা, বাবা, মামা ইত্যাদি। কেন আমরা নিজেদের এবঙ ভবিষ্য্ৎ প্রজম্মকে পঙ্গু করার দায়িত্ব নিচ্ছি। এক সময় দেখা যাবে পুরো দেশটাই পঙ্গু হয়ে যাচ্ছে। মেধাবী কোন মুখ আমরা দেখব না।
ইদানিং ফরমালিনমুক্ত ঘোষণা দিয়েও সেখানে ফরমালিন বা কেমিক্যালযুক্ত খাবার পাওয়া যাচ্ছে। আমরা এখানেতো আরো বেশি প্রতারিত হচ্ছি। একদিকে খাবারটাতো কেমিক্যালযুক্ত, এর সাথে ফরমালিনমুক্ত ঘোষণা দিয়ে উক্ত ব্যবসায়ী(গণ) আমাদের কাছ থেকে আর্থিক সুবিধাটাও বেশি নিচ্ছে। আমরা আর কতভাবে প্রতারিত হব?
তাহলে আমরা কিভাবে এ থেকে পরিত্রাণ পাব। আমরা কি বাঁচাতে পারব না আমাদের ধরনীকে, ভবিষ্যৎ প্রজম্মকে। কবে আমাদের মধ্যে এ বোধটুকু তৈরী হবে যে, আমরাতো আমাদের ধ্বংস করছি।
আমাদের চলিত নীতি নির্ধারকগণ, ভবিষ্যৎ নীতি নির্ধারকগণ সবাই ব্যস্ত কে কিভাবে ক্ষমতায় থাকবে, কিভাবে ক্ষমতায় আসবে? আমাদের এ সামান্য চাহিদাগুলো দেখার জন্য কেউ আছে কি???????????????
আর নতুবা সরকার বা যথাযথ কর্তৃপক্ষ এগুলো কেমিক্যাল মুক্ত কিনা যাচাই করার জন্য কোন সহজলভ্য, সাশ্রয়ী উপাদান আম জনতার হাতে তুলে দিবে। জনতাই তখন তাদের জন্য ভালটা বেঁচে নিতে পারবে। দাবীটা নিশ্চয়ই আমার, আপনার সকলের।
কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের কিডলি, লিভার, পাকস্থলী, চর্ম, যৌন, ক্যান্সারসহ নানাহবিধ জটিল, কঠিন রোগে আক্রান্ত হচ্ছি। এগুলো থেকে পরিত্রাণের কোন উপায় কি আমরা পাব না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।