বাংলাদেশ এমন একটা দেশ যেখানে অনেক কিছুই ঘটে হঠাত করে নাটকীয়ভাবে, আর সেই নাটকের পরিণতি, তাল-লয়, গতিবিধি বুঝে উঠা বড়ই দুষ্কর!! কখনো কখনো প্রায় অসম্ভব!! এখানে নেপথ্যের কলাকুশলীরও অভাব নেই, নেই অভাব অভিনেতা-অভিনেত্রী ও নাটক রচয়িতার! তাই বলা যায় বাংলাদেশ পুরোটাই একটা বিশাল মঞ্চ!! কে কখন অভিনয়ের ভূমিকায় আসে, কে খল; আর কে, কখন, কেন নেপথ্যে থেকে অন্যের হাত-পা সুতোয় বেঁধে নাচায় বোঝা দায়!!! কে কার অভিনয়ে হাসে, কাঁদে, হাত তালি দেয় আর কে কখন, কেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নাটকের কনটেক্সকে দূর্বোধ্য ও ঘোলাটে করে তোলে বোঝা বড়ই মুশকিল!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




