অন্য দেশে ১৫ বছর বয়সেই মাস্টার্স করতে পারে আর আমাদের দেশে ১৬ বছরের আগে এস.এস.সি. ও করা যাবে না!!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এসএসসি পরীক্ষায় বসার নতুন বয়স পুনর্নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে ন্যূনতম ১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় বসতে পারবে। আগে ন্যূনতম ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারত। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নীতিমালা চূড়ান্তকরণ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর। যা হোক মূল কথা হল- প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স ৬ বছর হোক কিন্তু এস.এস.সি. পরীক্ষা ১৬ বছর বয়সের আগে দিতে পারবে না এই এজ বারের যৌক্তিকতা কতটুকু? কেবল জন্মের পর জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন সুনিশ্চিত করলেই তো সব লেটা চুকে যায়!! কে কয় বছরে এস. এস. সি. পাশ করল সেই বিধি নিষেধের যৌক্তিকতা কি? কিছু এক্সট্রা অর্ডিনারী মেরিটোরিয়াস তো থাকতেই পারে। যেমন ভারতের লখনৌয়ের এক কিশোরী ১৩ বছর বয়সে স্নাতক সম্পন্ন করেছেন, ১৫ বছর বয়সে মাস্টার্স। তাও আবার সেমিস্টারে গড়ে সিজিপিএ গ্রেড পয়েন্ট ৮ পেয়ে!(শনিবার, ২৪শে নভেম্বর, ২০১৮ ইং ভোরের কাগজ) এই এক্সট্রা অর্ডিনারী মেধা গুলো তো গতানুগতিক পড়ালেখা দ্রুত শেষ করে গবেষণায় নিয়োজিত হলে দেশ উপকৃত হতে পারে!!!
১৫ বছর বয়সে মাস্টার্স!১৬ বছর বয়সের কম কেউই এখন থেকে এসএসসি পরীক্ষা দিতে পারবে না
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন