somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাযহাব ও ইমামদের মতবিরোধ হয়েছে আল্লাহর ইচ্ছায়।

২৪ শে মে, ২০১১ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে একটা মাসআলা বলছি তারপর আসছি মূল কথায়। আপনারা অনেকেই হয়ত জানেন তিন তালাকপ্রাপ্তা মহিলাদের কিছু দিন অপেক্ষা করতে হয়। যাকে আমরা ইদ্দত বলি।এই ইদ্দতের সময়সীমা কি এ নিয়ে ইমামদের মতবিরোধ রয়েছে। ইমাম আবু হানীফা (রহঃ) এর মত হল তিনটি ঋতুস্রাব (حيض হায়য)অতিক্রান্ত হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবে। আর ইমাম শাফিঈ (রহঃ) এর মত হল ঋতু পরবর্তী তিনটি পবিত্রকাল (طهر তুহর) অতিক্রান্ত হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবে।

তাদের উভয়ের দলিল কোরআনের এই আয়াতঃ
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। (সুরা বাকারা ২২৮)


আয়াতের মধ্যকার قُرُوءٍ (কুরু) শব্দটি আরবিতে দুটি অর্থে ব্যবহৃত হয়।
এক. حيض বা ঋতুস্রাব।
দুই. طهر বা ঋতু পরবর্তী পবিত্রকাল।

ইমাম আবু হানীফা (রহঃ ) قُرُوءٍ কুরুর অর্থ করেছেন حيض (হায়য)। তাই তিনি ইদ্দতের সময়সীমা নির্ধারণ করেছেন তিন হায়য বা তিনটি ঋতুস্রাব। আর ইমাম শাফিঈ (রহঃ) অর্থ করেছেন طهر (তুহর)। এবং ইদ্দতের সময়সীমা নির্ধারণ করেছেন তিন তুহর বা তিনটি পবিত্রকাল। তারা নিজের মতের পক্ষে একাধিক দলিল ও এনেছেন। আমি সেদিকে যাচ্ছিনা।

এখন আসি মূল কথায়, আরবিতে قُرُوءٍ শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হয় এটা কি আল্লাহর জানা ছিলনা ? তাহলে কেন তিনি একটি অর্থকে নির্দিষ্ট না করে এমন অনির্দিষ্ট করে বলেছেন যা মতবিরোধকে অবশ্যম্ভাবী করে তোলে। তাহলে কি তিনি এমটি ই চান যে, চিন্তা গবেষণা করার পর দলিল প্রমানের ভিত্তিতে যার কাছে যেটা সঠিক মনে হবে সে সেটাই গ্রহন করবে। যদি এমনটি ই চান তাহলে কেন? শুনুন তাঁর কাছেই

يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ
আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না (সুরা বাকারা ১৮৫)


যদি আল্লাহ একটা অর্থ নির্দিষ্ট করে দিতেন তাহলে হুকুম টা সংকীর্ণ হয়ে যেত। মহিলাগনএখনকার মত حيض এবং طهر উভয়টির মাধ্যমে ইদ্দত পালন করতে পারতেন না। কিন্তু অনির্দিষ্ট করে বলার কারনে এতে কিছুটা ব্যাপকতা এসেছে যা আমরা পেয়েছি ইমামদের মতবিরোধের ফলে। তাই আজ মহিলাগন দুভাবেই ইদ্দত পালন করতে পারছে।
তাই এ কথা বলতে দ্বিধা নেই যে ইমামদের মতবিরোধ হয়েছে আল্লাহর ইচ্ছায়।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×