আজ আমি খুজছি একটি গহবর
অথবা একটি পাহারের গুহা
অথবা সমুদ্রের নীচে এমন কোন এক জায়গা
যেখানে নিজেকে লুকাতে পারবো আমি
কেউ জানবে না আমি কোথায়
কেউ খুজেও পাবে না আমাকে।।
আমি একটু নিজেকে দিতে চাই সময়
নিজেকে বুঝতে চাই
বুঝতে চাই আমার অস্তিত্বকে
ফিরে পেতে চাই সেই আমাকে।।
একটা সময় ছিল যখন সবাই বলতো
এই মেয়ে এতো হাসে কেনো অথবা
বলতো তোমাকে হাসতে দেখলে
আমাদের ও হাসতে ইচ্ছে করে
আমার চঞ্চলতা ভালো লাগতো সবার,
আস্ত আস্তে হারিয়ে গেলো আমার সব
মুখের হাসি, চঞ্চলতা, ভালোলাগা, সব।।
এখন আর আগের মতো হাসতে পারি না
একটা দ্বিধা কাজ করে মনে
যদি কেউ কিছু বলে,
এখন আর প্রাণ ভরে কারো সাখে মিশতে পারি না
যদি কেউ আমাকে গাল দেয়
অনেক কিছুই ইচ্ছে করে
সে ইচ্ছে গুলোতে নিজ হাতে হত্যা করি প্রতিদিন
তবু অন্যরা না হয় ভালো থাকুক।।
এভাবে কি বাচা যায়
যখন নিজের জন্য কিছু ভাবি
কিছু করতে চাই
নিজের জন্য কিছু সময় চাই
হয়ে যাই স্বার্থপর,
নিজের জন্য কিছু চাওয়া কি স্বার্থপরতা
নিজের অধিকার চাওয়া কি স্বার্থপরতা?
আমি কি শুধু কি অন্যেকে বিলিয়ে দেবো
আর ফেরতে কিছু চাইতেও পারবো না।।
আমি নিজেকে হারিয়ে ফিরে পেতে চাই
যা ছিল আমার
যা আমার একান্ত নিজের
কেউ থাকবে সেই খানে
এই হারিয়ে ফিরে পেতে চাই
আমার সেই আমিকে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




