somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফেলুদার তোপসে
নিষ্পত্তি কি সব সময়ে জয়-পরাজয়ে? ময়দানি ধুলোয় তার বাইরেই যে পড়ে থাকে খেলার আসল-নকল গল্পগুলো৷ ময়দানের ঘাস-ধুলো যাঁর প্রিয়তম বন্ধু, তাঁর কলমে অভিজ্ঞতার দস্তাবেজ৷

ফেরারী গল্পের খোঁজে

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামনের ঘরে বসে আছি । বোকাবাক্সে গড়গড় চলছে এনডিটিভি। দুপুরের লেমন ইয়েলো রোদ তেরছা হয়ে মারিয়ে গিয়েছে বারান্দার কোল। পাশের বাড়ির ছাদে শুকোচ্ছে সেনেদের ভেজা
শাড়ি-সায়া-ব্লাউজ। পাখিটা হঠাৎ গ্রানাইটের কালো থামের আড়াল থেকে বুকে ভর দিয়ে হেঁচড়ে বেড়িয়ে এল। ওর নাম জানি না। ছোট, কালচে, ঘাড়ের কাছটা একটু ধূসর; আগে দেখিনি। বেশিক্ষণ
পারল না। মুখ থুবড়ে পড়ে গেল। অমনি মাটিতে ছিটকে পড়ল তিন ফোঁটা তাজা রক্ত। শরীরে ভর দিয়ে দম নিয়ে একটু পরে আবার উঠে বসল। দাঁড়াবার প্রাণপণ চেষ্টা, কিন্তু পারল না। ঝাপটে পড়ল
মাটিতে। ঠোঁটের পাশ দিয়ে গল গল করে ফেটে বেরিয়ে এল একদলা টাটকা কালচে বেদানা রঙ। তার সঙ্গে ঈষৎ গড়াচ্ছে সরু হলদেটে কষ । এক মুহুর্তের জন্য তীব্র ছটফট। তারপরই হিমশীতল
নিরবতা, স্থবীর। বাতাসে মিলিয়ে গেল শ্বাস; একপাশে পাখিটার লাশ ।

মেঝের মোজাইকের হাজার বিন্দুর ভিড়ে মিশে গেল গোত্রহীন পাখিটার কয়েক ফোঁটা রক্ত । পাখিটা নেই। একটু আগে হারিয়ে গেল পৃথিবী থেকে। ধীরে ধীরে নানান দিক থেকে ভিড় জমাচ্ছে ছোট ছোট
পিঁপড়ের দল । একটা দুটো মাছির ডানায় মাংসের লোভ !
নির্বাক দেখে চলি এক অবধারিত মৃত্যুর সেলুলয়েড। অন্য পাশে গড়গড় চলছে এনডিটিভি।

পাখিটা মরল কেন? এক্সিডেন্ট, না নির্ভেজাল খুন?
নাকি, আত্মহত্যা?
মৃত্যুর সময় কেঁদেছিল?
চোখ বোজার ঠিক আগে কার মুখ মনে করেছিল? মা? বাবা? সহোদর? নাকি অতি নিকট অন্য কোন মুখ?
কতটা যন্ত্রণা হয়েছিল পাখিটার?
জিগ্যাসাচিহ্নগুলোর উত্তর পাওয়া যাবে না । বিসর্গের মত শূণ্যে ভাসবে অনিশ্চিত । মৃত্যুর কোন ময়নাতদন্ত হবে না। শবদেহ কাঁটাছেড়ার প্রশ্নই নেই। একটু পড়ে উঠে গিয়ে পাখিটার নিথর ঠ্যাং-টা ধরে
তাচ্ছিল্য সহযোগে ছুঁড়ে ফেলে দেবো রাস্তার ধারে ডাস্টবিনে । কোন মিডিয়ার ফ্লাশবাল্ব জ্বলবে না । দেখা যাবে না সাদা উটের দৌড় ।
খেচর রাজ্যের এটাই নিয়ম ।
সামনে গড়গড় চলছে এনডিটিভি । লোকটা খুন করেছিল । মদ খেয়ে নিজের হাতে গাড়ি চালিয়ে ফুটপাথে ঘুমিয়ে থাকা আর একজন মানুষকে মেরেছে । লোকটি চিত্রতারকা । তাই মানুষ নন, ভগবান ।
ভগবান কখনও দোষ করতে পারেন না ।
আদালত চত্বরে মিডিয়ার অসংখ্য ফ্লাশবাল্ব জ্বলছে । সাদা উটের দৌড়ও ইতিউতি চোখে পড়ে। শবদেহ কাঁটাছেড়া হতে পারে । কিন্তু সত্য ম্যানুফ্যাকচার হবে নিজস্ব যুক্তিতে। কারণ, ভগবান কখনও
খুন করতে পারে্ন না ।
মনুষ্য রাজ্যের এটাই নিয়ম ।
ডাস্টবিনে কাকেরা খুঁটে খায় মৃত পাখির মাংস । আদালতে অন্য মানুষের মৃত্যু নিয়ে মোচ্ছব চলে দুপেয়ের । বিবর্তন হয়, পরিবর্তন হয় না স্বভাবে । মৃতদেহ চেটে খায় কাকে আর মানুষে । বোকাবাক্স
দেখে যায় সভ্যতার বেইমান । বেলজিয়ান বিয়ারে একসাথে ‘চিয়ার্স’ হাঁকে খাদক ও ভগবান ।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×