নায়ক আলমগীর এখন, স্যুয়েটার ফ্যাক্টরির মালিক!!
প্রথম প্রথম ফ্যাক্টরিতে গেলে কাজ বন্ধ হয়ে যেত : আলমগীর,
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিতাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
২০০৩ সালের কথা, আমার কয়েকজন বন্ধুর সোয়েটার ফ্যাক্টরি ছিল। ব্যবসা করব বলে ওদের সঙ্গে যোগাযোগ করলাম। প্রথমে ওরা একটু হাসাহাসি করলেও পরে আমার আগ্রহ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিল। ওদের উৎসাহ এবং উদ্দীপনায় ২০০৩ সালে গড়ে তুলি তিতাস সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বর্তমানে আমি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।
নিজের সোয়েটার ইন্ডাস্ট্রি দাঁড় করানোর আগে বন্ধুদের বিভিন্ন ফ্যাক্টরি দেখতে যেতাম। তখন ফ্যাক্টরির প্রোডাকশন বন্ধ হয়ে যেত। সবাই আমার চারপাশে এসে ভিড় জমাত। তখন বন্ধুরা বলত, 'তুই ব্যবসা করার চিন্তা বাদ দিয়ে ঘরে বসে থাক। আমাদের এখানে এলে শ্রমিকরা যে অবস্থা করে, তুই ফ্যাক্টরি দিলে তো কাজই করবে না। সারাক্ষণ তোকে কোলে নিয়ে ঘুরবে, হা-হা-হা।' এ রকম অনেক মজার অভিজ্ঞতায় পড়তে হয়েছে আমাকে।
গার্মেন্টস ব্যবসাটা হলো ওঠা-নামার, কখনো লাভ কখনো লস। প্রতিনিয়ত বাধা-বিপত্তি আসে। প্রতি মুহূর্তেই এগুলোকে ওভারকাম করতে হয়। আমি আমার কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ দিই। কারণ তাঁরা আমাকে প্রতিনিয়তই সাহায্য-সহযোগিতা করেন। বুদ্ধি-পরামর্শ দিয়ে সাহায্য করে বন্ধুরা। তার মধ্যে কাজী মুশফিক হোসেন, আদনান, নাজমুল, শামীম খান ও সাদেক অন্যতম। যেকোনো সমস্যা ওদের সঙ্গে শেয়ার করি। জীবনে প্রথম আয় করেছিলাম ১৯৭২ সালে 'দস্যুরানী' সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে। পাঁচ হাজার টাকার চুক্তি। আর এক হাজার টাকা সাইনিং মানি। টাকাটা বাসায় নিতে পারিনি। বন্ধুদের নিয়ে ঘোরাফেরা করে, খেয়েদেয়ে টাকা খতম।
বাবা-মায়ের ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবেন। আর আমার ইচ্ছে করত ঘোড়াচালক, ফেরিওয়ালা এসব হতে। পরে সিনেমার পর্দায় কখনো ঘোড়াচালক হয়েছি, কখনো ফেরিওয়ালা।
কাজ আমার কাছে কাজই। জীবনে কখনো কাজে অবহেলা করিনি। ছোটবেলায় প্রচুর স্বপ্ন দেখতাম। স্বপ্ন থাকলে তা বাস্তবায়ন হবেই। স্বপ্ন মানুষকে সামনের দিকে নিয়ে যায় তাড়াতাড়ি। তাই নতুন প্রজন্মের কাছে আমার পরামর্শ, স্বপ্ন দেখবে এবং স্বপ্নের বাস্তবায়ন করার চেষ্টা করবে।
সূত্র: কালের কণ্ঠ (বাতিঘর)
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।