somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে ভয়ংকর অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে। সবাই সতর্ক থাকুন।

২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর দুয়েক আগে দূর্গা মূর্তির পায়ের কাছে কুরআন রাখা নিয়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সরকারের সময়মত এ্যাকশন নেবার কারণে বড় ধরণের দূর্ঘটনা এড়ানো গেছে। তাই বলে ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই। যে কোন ছুতানাতায় খারাপ সময় তৈরি করে আলু পোড়া খাবার জন্য এদের জিব লকলক করছে।


সম্প্রতি পিকে হালদার গ্রেফতার হবার ঘটনায় এই চক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে। একটা আর্থিক অপরাধ, যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোন মানুষই করতে পারে, পি কে হালদার কেবল হিন্দু হবার জন্য তার অপরাধী পরিচয়ের চেয়ে হিন্দু পরিচয়টাই যেন মূখ্য হয়ে উঠছে।

তবে এটা ঠিক যে আওয়ামী লীগ হিন্দুদের খুবই পছন্দের দল। তাই এই দল ক্ষমতায় এলে তারা কিছু বেশি সুবিধা পাবে - এটা এ দেশের জনগণ এক রকম মেনেই নিয়েছে। দেশে মুসলিম ও হিন্দু নাগরিকের রেশিও ১০ঃ১ হলেও আওয়ামী লীগ আমলে সরকারের প্রভাবশালী মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে নিয়োগের ক্ষেত্রে হিন্দুরা কিছুরা অগ্রাধিকার পেয়েছে। এটাকে আমি দোষের বলে মনে করিনা। ২০০৯ সালের নির্বাচনে আমার এক হিন্দু সহপাঠী (যে কোনদিন রাজনীতি নিয়ে কোন উৎসাহ দেখায়নি) নিজের জীবন বিপন্ন করে খেটেছে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য। সেই আওয়ামী লীগ বিজয়ী হলে তার কিছুটা ফল তাদেরকেও দেয়া উচিৎ।

সেভাবেই নিয়োগ প্রক্রিয়ায় হিন্দু জনগোষ্ঠীর কথা আলাদাভাবে মাথায় রাখা হয়েছে। সেই হিসেবে একটা হিসাবে দেখা গেছে সরকারী নিয়োগে মুসলিম হিন্দু রেশিও মোটামুটি ৪ঃ৩ এর কাছাকাছি চলে এসেছে। এটা করতে গিয়ে কোন সন্দেহ নেই যে যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেক হিন্দুকে নিয়োগ দিতে হয়েছে। আর অযোগ্য মানুষেরা সবচেয়ে ভালো যে কাজটা পারে - সেটা হল দুর্নীতি। তাদের কাজের
পরিণতি সম্পর্কে কোন জ্ঞান না থাকায় সমস্ত অন্যায় কাজ খুব স্বাভাবিকভাবেই করতে পারে।

তো যেটা বলছিলাম, দূর্নীতিবাজদের কোন জাত ধর্ম নেই। জিহাদের ময়দানে হিন্দু মুসলিম একসাথে নামবেনা, কিন্তু ঘুষ খাবার বেলায় হিন্দু-মুসলিম, মাওলানা-নাস্তিক, আলীগ-জামাতে কোন ভেদাভেদ নেই - এই কাজ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে খুব বিশ্বস্ততার সাথেই করে। তাই একজন অপরাধীর পরিচয় কোনভাবেই তার ধর্মীয় পরিচয় হতে পারেনা। একজন অপরাধীকে তার ধর্মীয় পরিচয়ে প্রকাশ করাটাই আমার দৃষ্টিতে একটা ভয়াবহ অপরাধ এবং আমাদের সকলের উচিৎ এই ব্যাপারে খুব সতর্ক থাকা।

আপনারা যদি আপনাদের ফেসবুক পেইজে এ ধরণের কোন পোস্ট দেখেন, অবশ্যই পুলিশে অবগত করে রাখবেন, কেননা নগর পুড়লে দেবালয় কিন্তু এড়াবে না।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১০
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×