somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতু বানাতে পারলে কাতারকে হারাতে পারব না কেন?

২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের খেলোয়ারেরা যে কতটা স্টুপিড, তা মাঝে মাঝে প্রকাশ পায় তাদের অসংলগ্ন কথাবার্তা আর আচার আচরণে। বাংলাদেশে একমাত্র সফল বোর্ড বলে ক্রিকেট বোর্ড, মাঝে মাঝে এই বোর্ডের কর্তারাও তাদের কাজে আচরণে বেশ হাস্যরসের যোগান দেয়। আর ক্রিকেট তারকারা হল আরেক জগতের প্রাণী - যারা দুই একটা চার ছক্কা মারতে পারলেও মুই কি হনুরে ভাব নিয়ে ধরা ছোঁয়ার বাইরে উড়ে বেড়ায়। কিন্তু ফুটবল প্লেয়াররা তাদের কাজে কর্মে এতদূর আসতে পারেনি, যদিও আশির দশকে আমাদের ফুটবল টীম বিশ্বে বেশ ভালো জায়গা করে নিয়েছিল। এখন তারা তাই উদ্ভট কথাবার্তার মাধ্যমে গণমাধ্যমে মাঝে মধ্যে উঁকি দিতে চায়।

বাহরাইনে এ এফ সি অনুর্ধ-২০ যুবা চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে কাতারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। একটু শক্তিশালী প্রতিপক্ষ হওয়ায় দলকে সাহস যোগাতে টিম ম্যানেজার বিজন বড়ুয়া বলে পদ্মা সেতু বানাতে পারলে কাতারকে হারাতে পারব না কেন! কিসের সাথে কিসের তুলনা? পদ্মা সেতু বানিয়ে এরা কি এমন হয়ে গেছে? অর্থায়নের উৎস থাকলে বাংলাদেশের সক্ষমতা আছে এরকম দশটা সেতু বানানোর। বরং বিশ বছর আগের জিনিস বিশ বছর পরে বানানো বাংলাদেশের অকর্মণ্যতার নজীর হয়ে থাকবে বলে আমি মনে করি। অর্থায়নের ব্যবস্থা হয়েছে তাই সেতু বানানো গেছে। এই অর্থ দিয়ে কি কাতারকে পরাজিত করা যাবে?

আমি মনে করি, বাংলাদেশের ফুটবল দল কাতারের কাছে শোচনীয়ভাবে হেরেছে এরকম স্টুপিড মার্কা লোক টিমের ম্যানেজারের দায়িত্বে আছে বলে। সেদিক থেকে আমি ফুল ক্রেডিট দেব নারী ফুটবল দলের ম্যানেজার গোলাম রাব্বানী ছোটনকে। হই ইজ এ গ্রেট ম্যান। যেখানে যা দরকার তা দিয়েই দলকে মোটিভেট করতে পারে। এই লোককে একবার জাতীয় দলের দায়িত্ব দিয়ে দেখা যেতে পারে।

পরিশেষে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার জন্য বাংলাদেশের নারী ফুটবল দলকে শুভ কামনা জানাই। আমার ছোট বোন ক্লাস থ্রিতে পড়ার সময় ছেলেদের সাথে ফুটবল খেলত। এই মেয়েগুলোকে দেখলে আমার মনে পড়ে ফ্রক পড়ে পায়ে বল নিয়ে উড়ে বেড়ানো সেই দুরন্ত বালিকার কথা। পড়াশুনার চাপে মেয়েটা ক্লাস ফাইভ থেকে খেলাধুলা ছেড়ে দিল। আমেরিকায় যাবার আগে তাকে আমি হাতে বানিয়ে একটি বল দিয়েছিলাম। গতবছর সে একটা ছবি পোস্ট করেছে - আমার দুই ভাগ্নে সেই বল দিয়ে খেলছে। এতদিনেও বলটি একটুও মলিন হয়নি।



সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×