বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম

তবু একটা কিছু হয়েছি যে, তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন, ঐ দৃষ্টিতে
না হয় ভেজালে না একটু হাসি বৃষ্টিতে
আমায় দেখে জ্বাললে আগুন, ঐ দৃষ্টিতে
তবু অন্য হাজার জনের মাঝেই
আমি অনন্য হলাম
শত্রু বলে গন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
তোমার অনুরাগে নইবা হলাম ছন্দময়
বিরুপমনের ভাবনা হলাম, সে-ও মন্দ নয়
আমি বৈরী হলে ও দোষ কি বলো
সে তোমার জন্য হলাম
শত্রু বলে গন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম
তবু একটা কিছু হয়েছি যে, তাতেই আমি ধন্য হলাম
বন্ধু হতে চেয়ে তোমার, শত্রু বলে গন্য হলাম।
-সুবীর নন্দী
প্রিয় গানটি শুনুন.......
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।