তুমি আমাকে দেখলেই বুঝতে,
এসেছি আমি আজ হেঁটে।
দুপুর গড়িয়ে বিকেল হয়েছে
পড়েনি দানা আমার পেটে।
অশ্রুসিক্ত তুমি টেনে নিয়ে যেতে,
কোন রেস্টুরেন্ট এর গেটে।
ক্ষুধার্ত আমাকে খাইয়ে তুমি,
পার্সেল বেঁধে দিতে নেটে।
আত্ম-অহংকারী আমি কিছুতেই নেবনা,
টাকা গুঁজে দিতে যখন শুন্য পকেটে।
ভালোবাসার দোহাই দিয়ে রাজী করাতে,
তোমার ঠোঁট রেখে চেপে আমার এই ঠোঁটে।
ছাত্রজীবনের দুঃসহ অভাবের কথা,
মনে পড়ছে আজ আমার খুব..
বিবাহ বার্ষিকীতে দেখি প্রিয়তমা যখন,
তোমার মমতাময়ী… এই অপরূপ চাঁদমুখ।
#অন্তর_মাশঊদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




