somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুত এফ.এম প্যারোডী

১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

RJ রাসেল - আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনায় সরাসরি চলে যান।

কেরামত - রাসেল ভাই! অনেকদিন ধরে আপনার এই অনুষ্ঠানে একটা বিশেষ কারনে আসার ইচ্ছে ছিল। এখানে আসার পিছনে আমি আমার বন্ধু রাজুকে ধন্যবাদ...

RJ রাসেল - প্লীজ কথা না বাড়িয়ে ঘটনায় যান!

কেরামত - ঐ ব্যাটা! আমি কথা বললেই বেশি কথা বলা হয়ে যায়! আর মোটা 'বাবু' 'জিব্রান' এই দুই আবাল যখন গল্প রেখে ত্যানা প্যাঁচানো গল্প কয়, ও কি জব করে, বছরে কয়বার বিদেশে যায়, ৪-৫ জনকে ধন্যবাদ জানায় তখন ওরে চুপ করাইতে পারোস না? ওগো ত্যানা তখন কি মজা লাগে? ওরা দুলাভাই লাগে তোর? বাবু ভাই কইতে কইতে মুখ দিয়া ফেনা ফেলাস।

RJ রাসেল - দেখুন আপনি উল্টাপাল্টা কথা বলছেন । এরকম একটা পপুলার প্রোগ্রামে এসে... On air তে এগুলো বলতে পারেন না। মাসুম offline করুন।

কেরামত - মাসুইম্মা! offline করলে খাইয়ালামু কইলাম! আব্বে হালা! তোদের প্রোগ্রাম মানুষ ভয় পেতে শুনে? অনন্ত জলিলের একশন মুভি যেমন কমেডি হিসেবে পাব্লিক দেখে তেমনি তোদের এই প্রোগ্রামও ফানি প্রোগ্রাম হিসেবে শোনে। বেটা আর কত বছর এই ফালতু প্রোগ্রাম চালাবি?? এখানে যে আবাল ঘটনা বলতে আসে সব কয়টায় নাকি নিজের চোখে ভুত দেখেছে। আর তুইও ব্যাটা ওদের বানানো গল্পকে বিলিভ না করলে মাইন্ড করস? ক্যান? এই প্রোগ্রাম বন্ধ হইয়া গেলে না খাইয়া মইরা ভুত হইবি তাই?

RJ রাসেল - প্লীজ! আপনি দয়া করে চলে যান বাসায়!

কেরামত - শোন থাকতে আসিনাই। তোগো এই ভুত এফেমের লাস্ট প্রোগ্রাম শুইনা গল্প শুইনা আমাগো এলাকার ৪ টা ছোট ভাই টানা দুই ঘন্টা হাসছে! অতঃপর স্ট্রোক কইরা মইরা গেছে! এখন তোর এই প্রোগ্রাম যদি বন্ধ না করস! আরও অনেক মায়ের কোল খালি হইব এই হাসির প্রোগ্রামের কারনে। কসম কইলাম! প্রোগ্রাম বন্ধ না করলে- মৃত পোলাগো বাপ মারে নিয়া মানববন্ধন কইরা, হাইকোর্ট সুপ্রীম কোর্টে নালিশ করুম এমন গাঁজাখুরি প্রোগ্রাম বন্ধ করতে। আর তুই হবি প্রধান আসামী। সারাজীবন জেলের ভিতর পচবি।

কেরামতের কথা শুনে ভয়ে RJ রাসেলের ঘাম ছুটতেছে! সে তাঁর সামনে রাখা এক বোতল পানি দ্রুত খেয়ে ফেলে মাইক্রোফোন হাতে নিয়ে বলতে শুরু করলো।

RJ রাসেল - দর্শক অনিবার্য কারন বশত আজকের Bhoot FM এখানেই সমাপ্তি করা হলো।

কেরামতের ঘুম এই মধ্যরাতে ভেংগে গেলো। গত ১ বছর সে এই একই স্বপ্ন দেখে প্রতি রাতে! এটা কোন ভুতের আছর নয়তো?
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×