somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক সরকার শুভ (আবীর)
আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

ভালো থাকুক তিনি...

১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় ঈদগাহ ময়দানে তার যে জানাজাটি হয়েছিলো সেখানে দাঁড়াবার সুযোগ হয়েছিলো আমার। ওইসময়ে অবস্থা খুব খারাপ যাচ্ছিলো। ৫ টাকার একটা নোট খরচ করতে গেলেও পাঁচবার ভাবতাম। আমার বাসা থেকে জাতীয় ইদগাহ ময়দানের দুরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটারের মত হলেও আমি পুরোটা রাস্তা তাই পায়ে হেটে গিয়েছিলাম।খুব রোদ ছিল সেদিন।

প্রথমে গিয়েছিলাম শহীদ মিনারে। অনেক সেলিব্রেটি মুখও দেখেছি সেদিন। দেশের অর্থমন্ত্রী পর্যন্ত এসে উপস্থিত সেখানে । গাড়িটা থেকে দরজা খুলে বেরিয়েই হন্তদন্ত হয়ে ভেতরে ছুটলেন। আমি তখন লাইনে দাঁড়ানো। প্রায় সবার হাতে কদম ফুল। আমার হাতে ছিল না কিছু তার কফিনে রেখে আসার মত।

ভেতরে যখন ঢোকার সুযোগ হল, তখন নুহাশকে দেখলাম হলুদ পাঞ্জাবী পড়ে তার বাবার কফিনের সামনে দাঁড়িয়ে থাকতে। বোঝা যাচ্ছে খুব কান্না করা হয়েছে কিছুক্ষণ আগে। এখন কিছুটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করার পরের স্বাভাবিক চেহারাটি সবসময়ের স্বাভাবিক চেহারার মত নয়। এই চেহারায় এক রকম অদ্ভূত অসহায়ত্বের ছাপ থাকে।নুহাশকেও তেমনটি দেখাচ্ছে। তার দাদীও দাঁড়িয়ে থাকতে দেখেছি ,কিছুক্ষন পরপর গোঙানোর মত শব্দ করে তিনি ছেলের লাশের কফিন জড়িয়ে ধরছিলেন... সাথে ছিল অন্যান্যরাও..

এগুলো আজ থেকে প্রায় ৪ বছর আগের কথা।হঠাৎ করেই দেখলাম বাংলাদেশে যে কয়টি চ্যানেল আছে তার সবগুলোতে ব্রেকিং নিউজ চলছে। একদল অদ্ভুত মাথার পাগল ছেলেমেয়ে হঠাৎ করেই কাঁদতে কাঁদতে ছুটোছুটি শুরু করে দিলো। হুমায়ূন আহমেদ নেই... আর নেই হুমায়ূন আহমেদ..

রাতবিরাতে ঢাকার রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় হলুদ পাঞ্জাবী পড়ে ভবগুরের মত ঘোরা হিমুরা ছুটে এলো।এসেছে রুপারাও, তবে সেদিন সবাই নীল শাড়ী পড়ে আসেনি। গলির চা দোকানের সিগারেট ফুঁকতে থাকা বাকের ভাইরা মটর সাইকেলে করে দলবল নিয়ে দৌড়ে এলো। ছুটে এলো মোনারাও। এক অদ্ভূত বিস্ফোরিত দৃষ্টিতে সবাই তাকিয়ে দেখলো সে কাঠের বাক্সটিকে,যেখানটার ভেতর তাদের স্রস্টাকে শুইয়ে রাখা হয়েছে.. একসাথে কেঁদে উঠলো হিমু রুপা আর বাকের ভাইরা... তাদের স্রস্টা আর ফিরবেনা। আর কোনদিনই ফিরবেনা...

মিছির আলী, হিমু,রুপা, বাকের ভাই,মোনা, শুভ্র এরা সবাই হঠাত করেই বইয়ের পাতার ভেতর আটকে গেল। আর কখনোই এরা কখনো কথা বলবেনা। বাকের ভাইয়ের জন্য মোনা অপেক্ষা আর করবেনা। রুপা একা জানালায় দাঁড়িয়ে থাকবেনা আর.. কারন হিমু কোনদিন ফিরবেনা..

সবাই একটি জায়গায় এসে আটকে গিয়েছে.. কেউ কথা বলবেনা আর.. পাথরের মূর্তির মত দাঁড়িয়ে থাকবে.. কেউ আর কথা বলাবেনা তাদের দিয়ে...

এখনো একদল পাগল ছেলে হলুদ পাঞ্জাবী পড়ে রাতের ল্যাম্পপোস্টের হলদে আলোয় হাটে। একদল মেয়ে রাতে নীল শাড়ী পড়ে হয়তো এখনো ছাদে গিয়ে জোৎস্নাস্নানে মগ্ন হয়ে যায়।

এসব সম্ভব কখনোই হতনা যদি হুমায়ূন আহমেদ নামের এই লোকটি পৃথিবীতে না আসতেন.. আজকের দিনে তিনি পৃথিবীতে আসেননি। পৃথিবী ছেড়ে গিয়েছিলেন। মিছির আলী, হিমু,রুপা, বাকের ভাই,মোনা, শুভ্র সবাইকে একা করে দিয়ে ছেড়ে গিয়েছিলেন...

অনেক দোয়া তার জন্যে... মিছির আলী, হিমু,রুপা আর বাকের ভাইদের পক্ষ থেকে দোয়া... ভালো থাকুক তিনি...
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×