somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীতাকুণ্ড ট্র্যাজেডি: এত মৃত্যুর বিনিময়ে কী শিক্ষা পেলাম!

২৬ শে জুন, ২০২২ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুসংবাদ বাংলাদেশের মানুষের কপালে বড় একটা জোটে না। দুঃসংবাদই আমাদের দেশে খবর। বলা যায়, একমাত্র খবর। দেশের সংবাদপত্রগুলির পাতা উল্টালেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা, চোখে পড়ে রেল বা ল দুর্ঘটনার খবর, নদীপথে ফেরী আটকে থাকায় হাজার হাজার যাত্রী মাঝপথে গভীর অনিশ্চয়তায় নিক্ষিপ্ত হওয়ার খবর, নারী ধর্ষণের খবর, মাদ্রাসার ছাত্রদের তাদেরই শিক্ষক কর্তৃক বলাৎকারের খবর, মৌলবাদীদের হুমকির খবর এবং ১০টি মাস ধরে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের মৃত্যুর বা আক্রান্ত হওয়ার খবর, কল-কারখানা বন্ধ করে দেওয়া এবং হাজার হাজার শ্রমিকের বেকারত্ব প্রাপ্তির খবর, পণ্যমূল্য বৃদ্ধির খবর, সীমাহীন দুর্নীতির খবর। একই চিত্র আমাদের টিভি চ্যানেলগুলিও প্রচার করে পত্রিকায় প্রকাশের আগের দিন।এত কিছু দুঃসংবাদে থাকতে থাকতে মনও আর এখন তেমন ভারাক্রান্ত হয়ে ওঠে না। সবই যেন গা-সহা হয়ে গেছে।


তারপর ও সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনার বাস্তবতায় বিষয়ে আলোচনা করার প্রয়োজনবোধ করছি। তা হলো, এ দেশের ফায়ার সার্ভিসের জন্য উন্নত ও আধুনিক সরঞ্জাম নিশ্চিত করা জরুরি।সীতাকুণ্ডের ঘটনায় বেসামরিক মানুষ ছাড়াও ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী প্রাণ হারিয়েছেন।
আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক সাহসী ও উদ্যমী। কিন্তু তাদের বহরে এখনো উন্নত ও আধুনিক সরঞ্জাম নেই। তাদের বহরে হেলিকপ্টার, উচ্চতাসম্পন্ন ইমার্জেন্সি মই, আধুনিক যন্ত্রপাতি যুক্ত করতে হবে। সীতাকুণ্ডের ঘটনায় এ বাস্তবতা ফুটে উঠেছে।

বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রায়ই এ দেশকে বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হয়। ফায়ার সার্ভিসই তখন প্রাণভোমরা হয়ে দাঁড়ায় মানুষের মাঝে। খিচুড়ি রান্না, পুকুর খনন শেখা, রেললাইন দেখা ইত্যাদি অমূলক কাজে সরকারের অনেক অর্থই তো অপচয় হয়। এবার না হয় ফায়ার সার্ভিস বাহিনীর আধুনিকায়নে এবং তাদের দক্ষতা বৃদ্ধির কাজে কিছু অর্থ ব্যয় হোক। এটি দেশের জন্য সুফল বয়ে আনবে।
লোকালয়ের পাশে অনুমতিবিহীন হাইড্রোজেন পার অক্সাইডের মতো ভয়ংকর দাহ্য পদার্থ রেখে এত মানুষের করুণ মৃত্যুর দায়ভার কি স্মার্ট গ্রুপ নেবে! হবে কি শাস্তি? দেখা যায়, যখন যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে এ দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের থাকে দহরমমহরম। দিনশেষে এসব রুই-কাতলার কিছুই হয় না। তারা টাকা ও ক্ষমতা দিয়ে সব ‘ম্যানেজ’ করে নেন।

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে অসংখ্য মায়ের বুক খালি হয়ে গেল; কারও বাবা, কারও বন্ধু, কারও ভাই, কারও স্বামী এবং কারও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিও অকালে এ করুণ মৃত্যুর শিকার হলো। মালিকের অসাবধানতা বা অতি মুনাফালোভী মানসিকতার জন্য আজ এতজন মানুষকে বিভীষিকাময় অকাল মৃত্যুর শিকার হতে হলো। শেষমেশ এসব রুই-কাতলার হয়তো কিছুই হবে না। কিন্তু যাদের প্রিয়জন চলে গেছেন, তারাই বুঝছে চলে যাওয়ার বেদনা কেমন!

ইতোমধ্যে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তা শেষমেশ আলোর মুখ দেখবে কিনা, তা নিয়ে সংশয় রয়েই যায়। দেখা যায়, তদন্ত কমিটি হয়, প্রতিবেদন পেশ হয়, কিন্তু হয় না বিচার। ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। এতজন মানুষের করুণ মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কঠোর শাস্তি নিশ্চিত হোক। চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনার মতো এমন বিভীষিকাময় ঘটনার পুনরাবৃত্তি আর হবে না-দিন শেষে এটাই প্রত্যাশা।


সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২২ সকাল ৯:৩১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×