somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দিলারা জাহান ব্লগ
একজন মানুষ যদি জানতো তার মৃত্যুর পর কত দ্রুত সবাই তাকে ভুলে যাবে, কারো সন্তুষ্টি অর্জন, দৃষ্টি আকর্ষন কিংবা নৈকট্য অর্জনে সে এভাবে উঠে পড়ে লাগতো না।

কত মৃত্যুর পর আমাদের টনক নড়বে ?

২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের বিভিন্ন স্হানে নির্মাণাধীন স্থাপনাগুলোর (ফ্লাইওভার, উড়াল সেতু, বিআরটি ইত্যাদি) অব্যবস্থাপনার কারণে যত্রতত্র দুর্ঘটনা ঘটেই চলছে। সেখানে জবাবদিহির বালাই নেই। একে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়ার একটি অপচেষ্টা লক্ষ্য করা যায় সবসময়ই। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ কিংবা পুনরায় এ ধরনের দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে কারোর কোন ভ্রুক্ষেপ নেই। একে অন্যকে দোষারোপ করার ক্ষেত্রে আমাদের জুড়িমেলা ভার। কিন্তু সম্মিলিতভাবে কার্যাদেশ প্রক্রিয়ার সঙ্গে যে বা যারাই সংশ্লিষ্ট তাদের প্রত্যেকের দায় রয়েছে দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে। আরও একটি বিষয় হচ্ছে, এ ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া সাধারণ মানুষ সহজে ক্ষতিপূরণ পায় না। ঘটনার সঙ্গে সঙ্গে ভিক্টিমের স্বার্থে দেশব্যাপী সহমর্মিতা, প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ঘটলেও দু’তিনদিন পরেই সব কেমন ঠান্ডা হয়ে যায় অর্থাৎ স্থবির হয়ে পড়ে। সে কারণেই কার্যকর পদক্ষেপ গ্রহণে দায়ী পক্ষদের বাধ্য করা সম্ভব হয়ে ওঠে না। দোষীরাও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

সম্প্রতি উত্তরার জসীমউদ্দিন এলাকার প্যারাডাইস টাওয়ারের কাছে বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। গার্ডারটি ক্রেন দিয়ে ওঠানোর চেষ্টার সময় প্রাইভেট গাড়িটির ওপর সেটি পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর থাকা শিশুসহ পাঁচযাত্রীর মৃত্যু হয়। চট্টগ্রামে ফ্লাইওভার ধসে মানুষের মৃত্যুর ঘটনাও আমাদের অজানা নয়। এদিকে চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকা-ের ঘটনায় ৬ শ্রমিক মারা যায়। এ ধরনের অসংখ্য মৃত্যুর ঘটনা পত্রিকার পাতায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। আবার অনেক ঘটনা ঘটনার আড়ালেই থেকে যাচ্ছে। যেগুলো সামনে আসছে, সেগুলোর সুষ্ঠু বিচার ও ভুক্তভোগীদের সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। যেগুলো অপ্রকাশিত ঘটনা, লোকচক্ষুর অন্তরালে থেকে যাচ্ছে সেসবের হিসাব কষতে গেলে হতাহতের সংখ্যা এবং এ বিষয়ে ভুক্তভোগীদের দীর্ঘ লাইন হয়ে যাবে।

নগর পুড়লে দেবলায় রক্ষা পায় না, এ প্রবাদ এবার সত্যি হতে চলেছে রাজধানী ঢাকার ক্ষেত্রে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার বা প্রশাসন দেবালয় পোড়ার অপেক্ষায় রয়েছে। এর আগে কারও ঘুম ভাঙবে বলে কোনো লক্ষণ চোখে পড়ছে না বলেই মনে করছেন অনেকে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×