দারিদ্রতা দিনে 2 ডলার আয় করে, এরকম মানুষের সংখ্যা 1980 সালের তুলানায় প্রায় 50% বৃদ্ধি পেয়ে হয়েছে 2.8 বিলিয়ন_ যা পৃথিবীর জনসংখ্যার অর্ধেক। এবং এ সময়টায় সূক্ষ্মভাবে ঘটেছে অর্থনীতিতে বড় মাপের তথাকথিত উদারীকরণ। (বিশ্বব্যাংক, গ্লোবাল ইকোনোমিক আউটলুব 2000) সামপ্রতিক তদন্তে সমর্থন করে যে প্রতিদিন 1 ডলারের নিম্নআয়ের জন্যসংখ্যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ( চীন ব্যাতীত) (বিশ্বব্যাংক) 1980 সালের তুলনায় পৃথিবীর দরিদ্রতম দেশগুলোর বিশ্ববাণিজ্যে অংশীদারত্ব 40% কমে মোটবাণিজ্যের 0.4%-এ নেমেছে। (আঙ্কটাড, 1999) অতিদরিদ্র 49টি দেশ পৃথিবীর জনসংখ্যার 10% ধারণ করে, কিন্তু বিশ্ববাণিজ্যে তাদের হিসাবেনিকাশ মাত্র 0.4%। ক্রমশ ইহা বাড়ছে (আঙ্কটাড 2001) বিশ্বঅর্থনীতির বৃহৎ 100টির মধ্যে 51টি হল কর্পোরেশন। অগ্রবর্তী 500 বহুজাতিক কোম্পানি পৃথিবীব্যাপি বাণিজ্যের 70 ভাগ নিয়ন্ত্রণ করছে, গত 20 বছর ধরে এই হার ক্রমশ বাড়ছে। (কর্পওয়াচ) জাতিসংঘের হিসাব মতে, অন্যায্য বাণিজ্য নিয়মের কারণে গরীব দেশগুলোর দৈনিক প্রায় 2বিলিয়ন ডলার তি হচ্ছে। উন্নত দেশগুলো গরীবদেশগুলোকে যে সহায়তা দেয় এর পরিমান তার 14 গুণ। (আঙ্কটাড, 2001) 59টি দেশের গড় আয় বর্তমানে 20 বছর আগের তুলনায় কমে গেছে। (জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন, 1999) 1980-1996 সালের মধ্যে 130টি উন্নয়নশীল দেশের মধ্যে মাত্র 33টি প্রবৃদ্ধির হার 3% বেশী বাড়াতে পেরেছে, অন্যদিকে 59টি দেশের জিএনপি কমে গেছে। 15 বছর আগের তুলনায় বর্তমানে 1.6 বিলিয়ন মানুষ অর্থনৈতিকভাবে তিগ্রস্ত হয়েছে। (জাতিসংঘ, 1999) গরীব আরও গরীব হচ্ছে, ক্রমশ ও সবসময়ের জন্য। ইউনিসেফের এক গবেষণায় মন্তব্য করা হয়: পৃথিবীব্যাপি নতুন লেবাসের এক 'বর্ণবৈষম্য' ছড়িয়ে পড়ছে... ল ল লোক লাঞ্চিত অবস্থায় বাস করছে, পাশাপাশি এমন অবস্থা যে অনেকে নজীরবিহীন ঐশ্বর্য ভোগ করছে। (ইউনিসেফ, 1997) আঙ্কটাডের হিসাব মতে স্বল্পোন্নত দেশগুলো উরুগুয়ে রাউন্ড বাস্তবায়নের ফলে 163 থেকে 265 মিলিয়ন রপ্তানি আয় হারাবে, অন্যদিকে 146-292 মিলিয়ন ডলার অতিরিক্ত আমদানি খাতে ব্যয় করবে। (আঙ্কটাড)
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০০৬ রাত ৩:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



