somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রজাপতি ও ইউক্যালিপটাসের গল্প [4]

০৬ ই মার্চ, ২০০৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

6. কোন এক পত্রঝরা দুপুরে যখন তুমি প্রজাপতি হওনি, তুমি ছিলে আমার কল্পনার আকাশি, তখন আমি বসেছিলাম বাংলা একাডেমির বর্ধমান হাউসের সম্মুখে, প্রাচীন বটবৃরে নীচে। প্রাকৃতিক ব্যাকুলুতা আর বাতাসের সুরসুরি, মনেতে মাদকতা তৈরি করেছিল। এই মাদকতা এক জন কবির জন্যে খুবই প্রয়োজনীয়। এখানে বসে কবি বদরুল হায়দার গং কলকি টেনে কবিতার খই ফুটিয়েছে কতদিন, আর সোল্লাসে কলরব করেছে... গুরু নমস্কার, গুরু তিরস্কার, গুরু বটবৃ। এখানে বসেই সৃজন হয়েছে কত "সময় বিক্রির কবিতা"। এখানে আমি বসে আছি, আর দুপুরের জনশূন্যতায় পোকা-মাকড়ের গান শুনছি, মাঝে মাঝে পাখির ঝাপটানি, কখনো কণ্ঠের তাড়স্বর... এই সব দেখতে দেখতে, শুনতে শুনতে... আমি কোন এক ভাবের জগতে চলে যাই, চলে যাই রহস্যময় নীলিমায়। কখন যে আমি মেঘ হয়ে যাই বুঝতে পারি না, আমি আকাশে ভাসতে থাকি। ভাসতে ভাসতে আমি এক অচিন রহস্যময়তায় প্রবেশ করি আর হাবুডুবু খেতে থাকি, অথচ লুকানো মুক্তা উদ্ধার করতে পারিনা, অথচ আমাকে ঘিরে আছে কিছু ফিসফাস, আমাকে ছুঁয়ে যায় অজানা স্পর্শ, আমার শরীর বিদ্ধ করে অলিকজনের চোখ। অথচ আমি জানি, আমি চিনি না, আমি শুধু অনুভব করি। অনুভবের অতলে আমি মুক্তা খুঁজি, মুক্তা হাত পিছলে যায়, লুকোচুরি খেলে, আমি বিরক্ত হই অথচ নিজেকে নিবৃত্ত করতে পারি না। খুঁজে যাওয়াই যেন আমার জীবন, না পাওয়ার তিক্ততাই যেন আমাকে বাঁচিয়ে রাখার জিদ করে, যাতনাকে ভালোবাসতে শেখায়। ভালোবাসার তন্ময় গহীনে ঘোর লাগা চেতনায় আমি পাতাভাঙার শব্দ শুনি। শব্দের ভাঙনে অন্তরে আলোকচ্ছটা ছিটকে পড়ে, আমি জেগে উঠি, ভেসে উঠি... ভোরের অতল গাঙের গহীন থেকে, আর চোখ খুলে ধ্যানস্থ সাধুর মত সামনে অপ্সরীর রূপের ছটায়...দেখি তুমি, তুমি আমার আকাশি, নীলের আভায় দাঁড়িয়ে আছ, আমি কেঁপে উঠি আর নীল দেখি। আকাশি সত্যিই আমি কেঁপে উঠি, আপনার কপালের ভাঁজ দেখে আমি বুঝতে পারি, আপনি আমাকে অনুভব করছেন। আমার পাশে বসেন, আমার চোখে চোখ রাখেন। আপনার বিশালতায় আমার চোখ বুজে আসে, কেননা খোলা চোখে বিশালতার ুদ্রাংশ দৃষ্টিগোচর হয় আর বোজা চোখে বিশালতার পূর্ণ সরূপ উপলব্ধি করা যায়। চোখ বুঝে কোন এক অন্ধকার থেকে অনুভব করি আমার পাশে বসে আছে বিশাল সামুদ্রিক নিঃসঙ্গতা, আর তাতে আকাশের নীল ছায়া খেলা করছে। সমুদ্রের নীল আর আকাশের নীল মিলে প্রগাঢ় নীলে আমি আচ্ছন্ন, এই আচ্ছন্নতায় আমার মধ্যে কাব্যিক স্রোত কল কল করে, তাতে আমার মন সাঁতার কাঁটতে থাকে এবং আকাঙ্তি দ্বীপের সন্ধান করে। এই অনুসন্ধানী আবিস্কারের নেশায়, আমি দেখি আকাশির নীল বসন আকাশে ঢেউ তুলছে, চোখে ঘুমের নেশা_ তুমি তো ঘুমিয়ে থাকা মেয়ে, ঘুমিয়ে থাকো আমি তো মাতাল ছেলে, মাতাল মাতাল ঝাপিয়ে পড়ি পদ্মফোটা দীঘি মুঠি ভরা পানপাতা, পদ্ম রঙে রাঙা বুকের তলে গহীন জলে লুকোচুরি ডানকিনি মাছের নষ্ট হওয়ার হাতছানি নেশাখোরের ছোট্ট শিকারি হাত পিছলে যায়, দৃশ্যহীন ; সোনালি শস্যের জমিন সাদা রঙ আকাশ, নীল রঙ আকাশ নেশা জলে, ফেনা তোলে, বিস্রস্ত হাওয়া_ কাঁপন ধরা আপন দেহে, এসো মেয়ে বসত করি গভীর জলে, নীল যমুনায়
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৬ বিকাল ৩:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×