বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে জনগণের কাছে একগুচ্ছ ওয়াদা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা ক্ষমতায় আসতে পারলে দেশের সকল সমস্যার সমাধান করা হবে।
মঙ্গলবার বিএনপির সমাবেশে তিনি জনগণকে বিভিন্ন ওয়াদা দিয়েছেন।
খালেদা জিয়া বলেছেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তবে দেশে সকল দুর্নীতি বন্ধ করবো। দেশে সুশাসন নিশ্চিত করা হবে। আপনারা জানেন আমরা দেশে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিলাম। এবার ক্ষমতায আসলে দুদককে আরও শক্তিশালী ও স্বাধীন করা হবে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা হবে। সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এছাড়া, দেশের স্বার্থ রক্ষা করে গ্যাস ও কয়লা উত্তোলনের ব্যবস্থা করা হবে। প্রশাসনে যোগ্য লোকদের নিয়োগ করে দেশের প্রশাসন ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, সংবিধানে জনগণের মতের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ধারা সমূহ পরিবর্তন করে সংবিধান সংশোধন করা হবে। দ্রব্য মূল্য সাধারণ মানুষের নাগালের ভেতর আনা হবে। যেন কেউ না খেয়ে থাকে।
খালেদা জিয়া বলেন, বিদ্যুতের সংকট থেকে জনগণকে রক্ষা করতে বিদ্যুৎ খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে, বিচারবিভাগকে দলীয় করণের কবল থেকে মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, আমাদের সময়ে চালের কেজি ১৬ টাকা ছিল এখন সেই চাল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চালের মূল্য কমিয়ে সহনীয় পর্যায়ে আনা হবে।
তিনি বলেন, মানুষের আয় বৃদ্ধি করা হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সারাদেশে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে।
খালেদা জিয়া বলেন, আজ সময় এসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন করার। এরজন্য এ সরকারকে ক্ষমতা থেকে তাড়াতে হবে। আমাদের সঙ্গে সরিক হন।
তবে একটা কথা ভাল লেগেছ
জীবনের শেষ প্রান্তে এসে জনগণের স্বার্থে আমি আরেকবার কঠিন সংগ্রামে অবর্তীর্ণ হতে চাই।
খালেদা জিয়ার ভাষনে সেই পুরান প্যাচাল.............আমরা নতুন কিছু শুনতে চেয়েছিলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।