somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংল্যান্ডে উচ্চশিক্ষা বা স্কলারশিপ ? ভাল করে যাচাই করে নিন ।

১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানীং আমাদের দেশের পত্রিকাগুলোতে প্রায়ই দেখা যায়, অমুক দেশে উচ্চশিক্ষার জন্য কোন প্রকার IELTS বা TOEFL লাগবেনা । অথবা আন্তর্জাতিক শিক্ষামেলায় Spot Admission, অমুক বিদেশী বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ছাত্র ভর্তি করবে । আবার অমুক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি চলছে ....ইত্যাদি ।

এসব চাকচিক্যময় বিজ্ঞাপন দেখে আমরা অনেকেই এক ধরণের ফাদে পা দেই । বিত্তবানেরা এবং অনেক মেধাবীরাও । অনেক বিত্তবানেরা টাকার গরম দেখাতে এসব বিদেশী বিশ্ববিদ্যালয়ে বা তাদের বাংলাদেশী ক্যাম্পাসে ভর্তি করায় । আবার, মেধাবীরা কথিত স্কলারশিপের ফাদে পড়ে নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলে । সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ছাত্ররা এ পথে পা বাড়ায় ।

অধিকাংশ ক্ষেত্রেই এসব বিশ্ববিদ্যালয়গুলো হয় নামসর্বস্ব । অথবা নামকরা কোন বিশ্ববিদ্যালয়ের নামানুসারে অথবা বলা হয় নামকরা কোন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত (আসলে নামকরা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সার্টিফিকেট দেওয়া হয়, যদিও তেমন কিছুই পড়ানো হয় না) । আমাদের মত দেশ থেকে তারা নানা প্রলোভন দেখিয়ে ছাত্র নিয়ে যায় । বিত্তবানরা তো টাকা দিয়েই পড়তে যায় , পড়ে যখন দেখে বিশ্ববিদ্যালয়টি ভুয়া তখন তারা অন্যান্য মো্টামুটি মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় । এবং একটা ডিগ্রী নিয়ে আসে (বলা যায় টাকার বিনিময়ে ডিগ্রী কিনে নিয়ে আসে)।

যারা স্কলারশিপ নিয়ে যায়, তাদের ক্ষেত্রে শর্ত থাকে প্রথম এক বছরের খরচ নিজেদেরকে বহন করতে হবে , এক বছর পর ফলাফলের উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হবে । অধিকাংশ ক্ষেত্রেই প্রথম বছরের সকল ফি শুরুতেই দিয়ে দিতে হয়, এমনকি যাওয়ার আগেই । এরপর দেখা যায় , আদৌও ওই নামের কোন বিশ্ববিদ্যালয়ই নেই । বা বিশ্ববিদ্যালয়টির অবস্থা বড়ই করুণ । পরে ছাত্ররা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পার্ট টাইম জব শুরু করে এবং স্টুডেন্ট ভিসার মেয়াদ বাড়াতে থাকে । একসময় ওখানকার কিছু শর্ত পূরণ করে ওখানকার অধিবাসী হয়ে যায় এবং বেশ নিম্নমানের জীবন-যাপন করতে থাকে । অনেকে আবার দেশে ফিরে আসে ।

এই ঘটনাগুলো বেশী হচ্ছ ইংল্যান্ডে । সাম্প্রতিক বিশ্বমন্দার পর থেকে এই প্রবণতা আরও বেড়ে গেছে । এ ধরণের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের মত দেশের ছাত্রদেরকে প্রলুব্ধ করে টাকা হাতিয়ে নিয়ে মন্দার ঢাক্কা সামলাতে চাচ্ছে । এ কারণেই ইদানীং তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে ।

আমাদের দেশীয় কিছু এজেন্টও তাদের হয়ে কাজ করে । তাদের কথা না শুনে নিজেই একটু যাচাই করে নিন ।তথ্য-প্রযুক্তির উৎকর্ষের এ যুগে আজকাল ঘরে বসেই প্রায় সব তথ্য পাওয়া যায় । তাই এ সকল বিজ্ঞাপণ দেখে পা বাড়ানোর আগে একবার যাচাই করে নিন । ঐ দেশের বিশ্ববিদ্যালয় এর সরকারী তালিকায় আপনার বিশ্ববিদ্যালয়টি আছে কিনা তা দেখে নিন । থাকলে তাদের অবস্থান কত নম্বরে, তাদের এ ধরণের কোন প্রোগ্রাম আছে কিনা ? বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের তালিকা, যোগ্যতা ; বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য গবেষণা কাজ ।

পরিশেষে বলি, "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না ।"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×