somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেলাভিত্তিক তথ্যভান্ডার - একটি ভালো উদ্যোগ ।

১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ সরকারের সরকারী ওয়েব সাইটটি জনসাধারণের জন্য আগে থেকেই অবাধ ছিল । সরকারী এ পোর্টালটি হতে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে খুব সহজেই তথ্য সংগ্রহ করা যায় । সংবিধান, জাতীয় সংসদ, বিচার ব্যবস্থা, জাতীয় গেজেট, বিভিন্ন ধরণের সরকারী ফরম, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য(বাজারদর, বৈদেশিক মুদ্রার বিনিময় হার), আইন-শৃংখলা, পানি-বিদ্যুত-গ্যাস ও টেলিফোনের বিল ও অন্যান্য অভিযোগ সংক্রান্ত তথ্য, আবহাওয়া, মন্ত্রীপরিষদ ও আরো নানা জরুরী বিষয়ের তথ্য সমাবেশ ঘটেছে সরকারী এ ওয়েব পোর্টালটিতে । ওয়েব অ্যাড্রেস হল - http://www.bangladesh.gov.bd/.

সম্প্রতি সরকার জেলাভিত্তিক সরকারী ওয়েব সাইট চালু করেছে (ফেসবুকে আমার এক বন্ধুর 'স্ট্যাটাস' দেখে বিষয়টি প্রথম জানতে পারলাম )। গত ৬ জানুয়ারী ২০১০ সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪ জেলার জেলা তথ্য বাতায়ন একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সরকারি প্রতিষ্ঠানসমূহের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধান ও নির্দেশনায় জেলা প্রশাসনসমূহ জেলা তথ্য বাতায়ন তৈরী করেছে।জেলা প্রশাসনগলোই এ তথ্য বাতায়নগুলোর সার্বিক রক্ষণাবেক্ষণ করছে । ওয়েব অ্যাড্রেস হল - http://www.dc(districtname).gov.bd/ । যেমন ঢাকা জেলার তথ্য বাতায়নের ঠিকানা হল - http://www.dcdhaka.gov.bd/ । জেলাগুলোর মানচিত্র, লোকসংখ্যা, ইতিহাস, ভৌগলিক প্রোফাইল, বিখ্যাত ব্যক্তিত্ব, দর্শনীয় স্থানসহ আরও নানা প্রয়োজনীয় তথ্য স্থান পেয়েছে এ তথ্য বাতায়নগুলোতে । তথ্য বাতায়নগুলোর আরও উন্নয়নের জন্য সকলের পরামর্শও চাওয়া হচ্ছে ।

এখন জেলাভিত্তিক তথ্য সংগ্রহ আরও সহজ হয়ে যাবে । কোনও জেলায় ভ্রমণের আগে ঘরে বসেই জেলার অনেক খুটি-নাটি বিষয় জানা হয়ে যাবে । তবে আশা করব য়ে , তথ্য বাতায়নগুলো নিয়মিত হালনাগাদ করা হবে । তবেই তা সকলের উপকারে আসবে ।

আর আমরা তথ্য-প্রযুক্তির সঠিক ফল ভোগ করতে পারব ।

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×