somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বৈকুন্ঠ
লেখতে কস্ট লাগে। দয়া কৈরা বান মারিবেন্না। মডারেটার মহোদয় সমীপে এই আমার বিনীত আবেদন। সবেধন নীলমনি একটা মাত্র নিক। আমার জগত দেখার জানালা। একমাত্র বিচরনভূমি। নিরাপদ আশ্রয় ছারা সামুর কাছে চাওয়ার আর কিছুই নাই।

Benefit of the doubt এই দাঁত ভাংগা ইন্জিরি কথাডার মাইনে কি?

১৯ শে নভেম্বর, ২০১১ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

give somebody the benefit of the doubt :
to believe something good about someone, rather than something bad, when you have the possibility of doing either.
উদাহরন; After hearing his explanation, I was prepared to give him the benefit of the doubt.

বাংলা করলে দাড়ায় : কারো সম্পর্কে খারাপ কিছু বিশ্বাস না করে ভালো কিছু বিশ্বাস করা যদিও আমি ইচ্ছা করলেই খারাপটা বিশ্বাস করতে পারি।

ভাবানুবাদটা হৈতে পারে এইরকম: যদিও কারো সম্পর্কে খারাপ এবং ভালো দুই ধরনের ধারনা করে নেয়ার অধিকারই আপনার আছে তথাপি আপনি তার সম্পর্কে খারাপটা ভাবলেন্না বা তাকে বিশ্বাস করে দেখতে চাইছেন সে আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখে কিনা।

উদাহরন, তার ব্যাক্ষ্যা শোনার পর আমি তাকে "বেনিফিট অফ দ্যা ডাউট" দিতে তৈরী ছিলাম।

আবার

give somebody/something the benefit of the doubt :
to decide you will believe someone or something.
উদাহরন : People tell me I shouldn't trust him, but I'm willing to give Simon the benefit of the doubt and wait and see what he actually offers. কিংবা The American people are usually willing to give the government the benefit of the doubt.
বাংলা করলে দাঁড়ায় : কাউকে বিশ্বাস করবেন বলে সিদ্ধান্ত নেয়া। উদাহরন দেখলে ব্যাপারটা পরিস্কার হয়।
যদিও লোকে বলে যে তার উপর ভরসা করাটা আমার উচিৎ নয় তারপরেও আমার ইচ্ছা সায়মনকে "বেনিফিট অফ দ্য ডাউট" দেয়ার এবং দেখার যে সে এর কি প্রতিদান দেয়।
কিংবা, সাধারনত আমেরিকার লিকজন সরকারকে "বেনিফিট অফ দ্যা ডাউট" দিয়ে থাকে।

এতক্ষন যা লেখলাম তার অধিকাংশই নেটভিত্তিক অভিধান থেইকা সংগ্রহ করা। আমরা বুঝতে পারতসি যে বেনিফিট অফ দ্যা ডাউট একজন লোককে কোন দায়িত্ব বা কাজ দেওয়ার আগে "দেওয়া" যায়। ধরুন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন। পত্রিকা বা বিজ্ঞপন দেখে আপনি একজন ক্রেতা খুঁজে পেলেন। আপনার মোবাইলের দাম ১০০০০ টাকা কিন্তু লোকটা আপনাকে বলছে যে তার কাছে এইমুহুর্তে ৫০০০ টাকা আছে এবং সে এইটাকা দিয়েই মোবাইলটা নিয়ে যেতে চায় আর বাকী টাকা সে আগামী সপ্তাহে বেতন পেয়ে আপনাকে দিয়ে যাবে। লোকটাকে আপনি চেনেন না। কাজেই আপনি তাকে ঠগও ভাবতে পারেন আবার ভালো মানুষও ভাবতে পারেন। কিন্তু তার সংগে কথা বলে আপনার মনে হল, আচ্ছা... দেখি বিশ্বাস করে কি হয়। এইটাকেই বলে "বেনিফিট অফ দ্য ডাউট" দেওয়া।
এটা আপনি দিচ্ছেন কোন অঘটন ঘটার আগে। লোকটা যদি বাকি টাকা আপনাকে না দেয় তবে আপনি হয়তো তাকে মাফ করে দিলেন কিন্তু সেটাকে "বেনিফিট অফ দ্যা ডাউট" বলা হবে না।

তাইলে হাজারো অঘটন ঘটানো নিমাই চন্দ্ররে আসলে কি দেওয়া হৈসে? এর ক্ষেত্রে বেনিফিট অফ দ্য ডাউট কথাটা আসে কি করে?
আরো একটা প্রশ্ন হৈল, তবে কি ভিখারুন্নিসার কুখ্যাত পরিমলও একই ধরনের সুবিধা পাইতে যাইতেসে?
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×